দেশের খবর
অসমের আইকন জুবিন গর্গের অস্থিভস্ম ভক্তদের হাতে তুলে দেবে হিমন্ত সরকার
অসম হারিয়েছে তার সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রকে। সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং (Scuba Diving) চলাকালীন আকস্মিক মৃত্যু হয় জনপ্রিয় গায়ক, অভিনেতা ও সুরকার জুবিন গর্গের (Zubeen Garg)। মৃত্যুর সঠিক কারণ নিয়ে তৈরি হয় ধোঁয়াশা (Mystery)। প্রথমে সিঙ্গাপুর, পরে দিল্লি হয়ে মরদেহ পৌঁছয় গুয়াহাটি (Guwahati)। সাধারণ মানুষের আবেগে ভেসে ওঠে পুরো অসম।
জনতার চাপে দ্বিতীয়বার ময়নাতদন্ত (Post-mortem) করা হয় গুয়াহাটি মেডিক্যাল কলেজে (GMC)। অবশেষে মঙ্গলবার পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় (State Honour) কামারকুচি (Kamar Kuchi), সোনারপুরে সম্পন্ন হয় শেষকৃত্য (Funeral)। রাজ্য সরকার ঘোষণা করেছে তিনদিনের সরকারি শোক (State Mourning)।
এবার ভক্তদের আবেগকে সম্মান জানিয়ে অসম সরকার নিল এক অভিনব পদক্ষেপ। শিক্ষা ও সংস্কৃতি মন্ত্রী রণোজ পেগু জানিয়েছেন— অনলাইন পোর্টাল (Online Portal) চালু করা হবে, যেখানে ভক্তরা আবেদন জানালে তাঁদের হাতে তুলে দেওয়া হবে জুবিনের অস্থিভস্ম (Ashes)।
আরও পড়ুন – Ladakh Updates : লাদাখের পৃথক রাজ্যের দাবিতে লেহ উত্তপ্ত, জনতা-পুলিশ সংঘর্ষে মৃত ৪, আহত ৭০
অসমের পথে, ঘরে, চোখের জলে যেভাবে মিশে গিয়েছিল জুবিনের গান ‘মায়াবিনী’ (Mayabini), তাতে স্পষ্ট— মৃত্যুর পরেও তিনি বেঁচে থাকবেন অনুরাগীদের হৃদয়ে। সরকারের তরফে জানানো হয়েছে, জোরহাটের কামারকুচিতে তৈরি হবে এক স্মৃতিসৌধ (Memorial), যেখানে সংরক্ষিত থাকবে তাঁর অস্থিভস্ম।
জুবিনের অস্বাভাবিক মৃত্যু মেনে নিতে পারছেন না সাধারণ মানুষ থেকে মন্ত্রী-আমলা কেউই। কিন্তু সরকারের এই উদ্যোগ প্রমাণ করল— ‘অসমের আইকন’ জুবিন গর্গ মৃত্যুর পরেও থাকবেন ভক্তদের কাছে অনন্ত স্মৃতির সঙ্গী হয়ে।
