‘পুড়ে যাওয়া হ্যাঙ্গার কি জয়ের প্রতীক?’— UNGA-তে পাকিস্তানকে ভারতের কড়া জবাব, শেহবাজ শরিফকে কটাক্ষ কূটনীতিক পেতাল গেহলট
Connect with us

আন্তর্জাতিক

‘পুড়ে যাওয়া হ্যাঙ্গার কি জয়ের প্রতীক?’— UNGA-তে পাকিস্তানকে ভারতের কড়া জবাব, শেহবাজ শরিফকে কটাক্ষ কূটনীতিক পেতাল গেহলট

জাতিসংঘ সাধারণ পরিষদে (UNGA) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের অভিযোগের কড়া জবাব দিল ভারত। অপারেশন সিঁদুর, সন্ত্রাসবাদে পাকিস্তানের দ্বিচারিতা এবং ওসামা বিন লাদেনের প্রসঙ্গ টেনে কটাক্ষ করলেন ভারতীয় কূটনীতিক পেতাল গেহলট।

Dharitri Sikder

Published

on

নিউ ইয়র্ক (New York): জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) মঞ্চও এবার পাকিস্তানের ভ্রান্ত প্রচারের হাত থেকে রক্ষা পেল না। শুক্রবার পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ ভারতের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন। তিনি দাবি করেন, ভারত নাকি ‘বিনা প্ররোচনায় হামলা’ চালিয়েছে এবং ‘অপারেশন সিঁদুর’ (Operation Sindoor)-এর প্রসঙ্গও টেনে আনেন। তবে শনিবারই ভারতের কূটনীতিক পেতাল গেহলট (Petal Gehlot) শরিফের বক্তব্যকে কড়া ভাষায় খণ্ডন করেন।

পেতালের কটাক্ষ, “পাকিস্তানের প্রধানমন্ত্রীর নাটুকেপনা (Drama) দেখল এই অ্যাসেম্বলি। ফের সন্ত্রাসবাদকে বড় করে দেখানোর চেষ্টা করল পাকিস্তান। কিন্তু কোনও নাটক বা মিথ্যে দাবি সত্যিকে আড়াল করতে পারবে না।”

তিনি মনে করিয়ে দেন, ২৫ এপ্রিল ২০২৫-এ জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পাকিস্তান সন্ত্রাসবাদী গোষ্ঠী দি রেজিস্ট্যান্স ফ্রন্ট (The Resistance Front)-কে রক্ষা করেছিল। আর সেই গোষ্ঠীই পহেলগাম (Pahalgam)-এ পর্যটকদের উপর বর্বরোচিত হামলা চালিয়েছিল।


পাকিস্তানের সন্ত্রাসযোগ নিয়ে ভারতের অভিযোগ

ভারতের কূটনীতিক বিশ্বমঞ্চে ওসামা বিন লাদেনের (Osama Bin Laden) উদাহরণও তুলে ধরেন। তিনি মনে করান, ওয়ার্ল্ড ট্রেড সেন্টার (World Trade Center) হামলার চক্রী ওসামা লাদেনকে পাকিস্তানের অ্যাবোটাবাদে (Abbottabad) আশ্রয় দিয়েছিল ইসলামাবাদ সরকার। তাঁর তোপ, “পাকিস্তান মুখে সন্ত্রাসের বিরুদ্ধে লড়াইয়ের কথা বললেও বাস্তবে জঙ্গিদের আশ্রয় ও মদত দিয়েছে।”

Advertisement


ছবি আর তথ্যের প্রমাণ

গেহলট শরিফের দাবির বিপরীতে একাধিক ছবি ও তথ্য উপস্থাপন করেন। তিনি বলেন, অপারেশন সিঁদুরের পরে পাকিস্তানের জঙ্গি শিবির ভেঙে দেওয়ার পরও আবার গড়ে তোলার চেষ্টা চলছে। ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা গিয়েছে, বাহওয়ালপুর (Bahawalpur) ও মুরিদকে (Muridka) নতুন ক্যাম্প তৈরি হচ্ছে পাক প্রশাসনের নীরব সমর্থনে।

এছাড়াও নিহত জঙ্গিদের শেষকৃত্যে পাক সেনা অফিসারদের উপস্থিতির ঘটনাও মনে করিয়ে দেন তিনি। কটাক্ষ করে বলেন, “ধ্বংস হওয়া রানওয়ে (Runway) আর পুড়ে যাওয়া হ্যাঙ্গার (Hangar) যদি শেহবাজ শরিফের চোখে জয়ের প্রতীক হয়, তাহলে পাকিস্তান সেভাবেই আনন্দ করুক।”


শান্তি প্রসঙ্গ ও ভারতের অবস্থান

শেহবাজ শরিফ UNGA মঞ্চে শান্তির বার্তা দিলেও ভারতের কূটনীতিক স্পষ্ট বলেন, “পাকিস্তান যদি সত্যিই শান্তি চায়, তবে আগে সব জঙ্গি শিবির বন্ধ করতে হবে এবং জঙ্গিদের হাতে তুলে দিতে হবে।”

এছাড়াও তিনি পরিষ্কার জানিয়ে দেন, ভারত–পাকিস্তানের মধ্যে সমস্ত আলোচনা কেবল দ্বিপাক্ষিক (Bilateral) হবে। কোনও তৃতীয় পক্ষের হস্তক্ষেপ মেনে নেবে না ভারত।

Advertisement

শেষে ভারতের দৃঢ় বার্তা, “ভারত কোনও হুমকির সামনে মাথা নোয়াবে না। পারমাণবিক হামলার ভয় দেখিয়েও ভারতকে দমানো যাবে না। যারা জঙ্গি, আর যারা জঙ্গিদের মদত দেয়—সবাইকে এক চোখে দেখা হবে।”

Continue Reading
Advertisement