Harsh Sanghvi : গুজরাটে নতুন মন্ত্রিসভা: উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংভি ও ১৯ নতুন মুখ
Connect with us

দেশের খবর

গুজরাটে নতুন মন্ত্রিসভা: উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংভি ও ১৯ নতুন মুখ

গুজরাটে মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠিত হয়েছে। ২৫ জনের মধ্যে ১৯ জনই নতুন মুখ। উপমুখ্যমন্ত্রী হয়েছেন হর্ষ সাংভি। রিভাভা জাডেজার অন্তর্ভুক্তি নিয়েও চলছে চর্চা।

Joy Chakraborty

Published

on

উপমুখ্যমন্ত্রী হর্ষ সাংভি

Breaking News : গুজরাটে (Gujarat) ফের মন্ত্রিসভায় বড় রদবদল করল বিজেপি (BJP) সরকার। বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী (Chief Minister) বাদে সমগ্র মন্ত্রিসভা পদত্যাগ করার পর, শুক্রবার রাজ্যপাল (Governor) আচার্য দেবব্রত ২৫ জন নতুন মন্ত্রীকে শপথ বাক্য পাঠ করালেন। তাঁদের মধ্যে ১৯ জন প্রথমবার মন্ত্রী পদে শপথ নিলেন, যা রাজ্যের রাজনৈতিক ভারসাম্যে এক নতুন বার্তা দিয়েছে।

এই নতুন মুখদের মধ্যে রয়েছেন ক্রিকেটার রবীন্দ্র জাডেজার (Ravindra Jadeja) স্ত্রী রিভাভা জাডেজা (Rivaba Jadeja)। তাঁর অন্তর্ভুক্তি নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোচনা শুরু হয়েছে। পাশাপাশি উপমুখ্যমন্ত্রী (Deputy CM) পদে শপথ নেওয়া হর্ষ সাংভিও (Harsh Sanghvi) রয়েছেন চর্চার কেন্দ্রে।

হর্ষ সাংভি ২০২২ সালের বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির (AAP) প্রার্থীকে এক লক্ষেরও বেশি ভোটে পরাজিত করেছিলেন। পরে তিনি রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী (Home Minister) হন। এখন মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের ডেপুটি হিসেবে তাঁর অভিষেককে বিজেপির তরুণ নেতৃত্বে আস্থার প্রতীক হিসেবে দেখা হচ্ছে।

মন্ত্রিসভায় আবার স্থান পেয়েছেন ঋষিকেশ প্যাটেল (Rishikesh Patel), কানুভাই দেশাই (Kanu Desai), কুনভারজি বাভালিয়া (Kunvarji Bavaliya), প্রফুল পানসেরিয়া (Prafull Panseriya) এবং পুরুষোত্তম সোলাঙ্কি (Purushottam Solanki)। যাঁদের মধ্যে কয়েকজন আগের দপ্তরেই বহাল থাকায় নতুন করে শপথ নেননি।

Advertisement

নতুন ১৯ জন মন্ত্রীর মধ্যে রয়েছেন — ত্রিকম ছাং, স্বরূপজি ঠাকোর, প্রবীণ মালি, পিসি বারান্ডা, দর্শনা বাঘেলা, কান্ততিলাল অমৃতিয়া, অর্জুন মোধভাড়িয়া, প্রদ্যুম্ন বজ, কৌশিক ভেকারিয়া, জিতেন্দ্র ভাই ভাগানি, রমণভাই সোলাঙ্কি, কমলেশভাই প্যাটেল, সঞ্জয় সিং মাহিদা, রমেশভাই কাটারা, প্রফুল পানসেরিয়া, মনীষা বকিল, ইশ্বরসিং প্যাটেল, জয়রামভাই গামিত এবং নরেশভাই প্যাটেল।

নতুন মন্ত্রিসভা গঠনে বিজেপি স্পষ্টতই সামাজিক ও জাতিগত ভারসাম্যের দিকে নজর দিয়েছে। ২৫ সদস্যের এই ক্যাবিনেটে (Cabinet) ৮ জন ওবিসি (OBC), ৬ জন পাতিদার (Patidar), ৪ জন আদিবাসী (Tribal), ৩ জন তফসিলি জাতির (SC), ২ জন ক্ষত্রিয় (Kshatriya) এবং একজন করে ব্রাহ্মণ (Brahmin) ও জৈন সম্প্রদায়ের প্রতিনিধি রয়েছেন।

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ২০২১ সালের সেপ্টেম্বরের পর এত বড় মন্ত্রিসভা রদবদল গুজরাটে আর হয়নি। সেই সময় মুখ্যমন্ত্রী বিজয় রূপানি (Vijay Rupani)-র নেতৃত্বে পুরো মন্ত্রিসভাই পদত্যাগ করেছিল। ২০২২ সালের ১২ ডিসেম্বর দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন ভূপেন্দ্র প্যাটেল (Bhupendra Patel)।
১৮২ আসনের গুজরাট বিধানসভায় সর্বাধিক ২৭ জন মন্ত্রী নিয়োগ করা যায়— এবার তার প্রায় পূর্ণাঙ্গ রূপ দেখা গেল।

Advertisement

Dwip Narayan Chakraborty is a dedicated journalist, digital content creator, and web strategist at Bengal Xpress. With a strong background in web design, digital marketing, and news media, he crafts compelling regional and national stories that inform, engage, and inspire. Dwip brings a unique blend of technical expertise and editorial vision, ensuring Bengal Xpress remains at the forefront of digital journalism in West Bengal. When he's not writing or managing the site, he's exploring new tools to innovate online news delivery.

Continue Reading
Advertisement