সাড়ে ৬ কোটির রাজ্যে ৯৭ লক্ষ ভোটার বাদ, SIR নিয়ে তামিলনাড়ুতে রাজনৈতিক উত্তাপ
Connect with us

দেশের খবর

সাড়ে ৬ কোটির রাজ্যে ৯৭ লক্ষ ভোটার বাদ, SIR নিয়ে তামিলনাড়ুতে রাজনৈতিক উত্তাপ

তামিলনাড়ুতে বিশেষ নিবিড় সংশোধনের প্রথম পর্যায়েই ভোটার তালিকা থেকে বাদ পড়েছে ৯৭ লক্ষ নাম। সাড়ে ৬ কোটি ভোটারের রাজ্যে এত বড় ছাঁটাই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক বিতর্ক।

Joy Chakraborty

Published

on

বাংলার পাশাপাশি দেশের যে ক’টি রাজ্যে এই মুহূর্তে বিশেষ নিবিড় সংশোধন (Special Intensive Revision – SIR) প্রক্রিয়া চলছে, তার মধ্যে অন্যতম তামিলনাড়ু (Tamil Nadu)। পশ্চিমবঙ্গের পর তামিলনাড়ুই এমন একটি রাজ্য, যেখানে শাসক দল এই SIR প্রক্রিয়ার প্রবল বিরোধিতা করছে। আর সেই রাজ্যেই SIR-এর প্রথম পর্যায় শেষ হতেই সামনে এল চাঞ্চল্যকর তথ্য—ভোটার তালিকা থেকে বাদ পড়েছে প্রায় ৯৭ লক্ষ ভোটারের নাম

তামিলনাড়ুতে মোট ভোটারের সংখ্যা প্রায় সাড়ে ৬ কোটি। সেই তুলনায় প্রথম ধাপেই এত বিপুল সংখ্যক ভোটারের নাম বাদ পড়ায় স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠতে শুরু করেছে। বিরোধীদের পাশাপাশি শাসক দল ডিএমকে (DMK)-র তরফেও বিষয়টি নিয়ে তীব্র আপত্তি জানানো হয়েছে।

মুখ্য নির্বাচন কমিশনারের দাবি, বাদ পড়া ভোটারদের একটি বড় অংশই পরিযায়ী শ্রমিক (Migrant Workers)। তাঁদের অনেকেই এক সময় তামিলনাড়ুর বাসিন্দা ছিলেন, কিন্তু পরে অন্য রাজ্যে বা অন্যত্র ঠিকানা বদল করেছেন। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, তিনবার বাড়ি বাড়ি যাচাই (Door-to-door verification) করেও প্রায় ৬৬ লক্ষ ভোটারকে তাঁদের নথিভুক্ত ঠিকানায় পাওয়া যায়নি।

তবে এখানেই শুরু হয়েছে বিতর্ক। প্রশ্ন উঠছে—একটি রাজ্যে মোট ভোটারের প্রায় ১৫–২০ শতাংশ ভোটার যদি একের পর এক ধাপে বাদ পড়ে, তাহলে এতদিন ধরে ভোটার তালিকায় তাঁরা কীভাবে ছিলেন? প্রথম পর্যায়েই যেখানে ৯৭ লক্ষ নাম বাদ গিয়েছে, সেখানে পরবর্তী ধাপে আরও বহু ভোটার বাদ পড়তে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।

Advertisement

রাজনৈতিক মহলের মতে, তামিলনাড়ুতে পশ্চিমবঙ্গ বা অসমের মতো অনুপ্রবেশের (Infiltration) সমস্যা তেমন নেই। যদিও অতীতে শ্রীলঙ্কা (Sri Lanka) থেকে বহু তামিল শরণার্থী ভারতে এসেছেন, তবে তাঁদের অধিকাংশই ২০০২ সালের আগেই ভারতে বসবাস শুরু করেছিলেন। ফলে এত বিপুল সংখ্যক ভোটারকে এক ধাপে সন্দেহজনক বলে চিহ্নিত করা কতটা যুক্তিসঙ্গত, তা নিয়েই প্রশ্ন তুলছে ডিএমকে।

SIR প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিয়েও নতুন করে বিতর্ক শুরু হয়েছে। শাসক দলের অভিযোগ, এই বিশেষ নিবিড় সংশোধনের মাধ্যমে ভোটার তালিকা থেকে বৈধ ভোটারদের বাদ দেওয়ার ঝুঁকি তৈরি হচ্ছে। নির্বাচন কমিশনের ব্যাখ্যায় সন্তুষ্ট নন তামিলনাড়ুর শাসকদল। ফলে বাংলার পর তামিলনাড়ুতেও SIR নিয়ে রাজনৈতিক সংঘাত আরও তীব্র হওয়ার ইঙ্গিত স্পষ্ট।

Dwip Narayan Chakraborty is a dedicated journalist, digital content creator, and web strategist at Bengal Xpress. With a strong background in web design, digital marketing, and news media, he crafts compelling regional and national stories that inform, engage, and inspire. Dwip brings a unique blend of technical expertise and editorial vision, ensuring Bengal Xpress remains at the forefront of digital journalism in West Bengal. When he's not writing or managing the site, he's exploring new tools to innovate online news delivery.

Continue Reading
Advertisement