নদিয়ায় ভারতীয় সেনাকে অপমান, ফেসবুক লাইভ থেকে যুবক গ্রেফতার
Connect with us

বাংলার খবর

নদিয়ায় ভারতীয় সেনাকে অপমান, ফেসবুক লাইভ থেকে যুবক গ্রেফতার

নদিয়ার আড়ংঘাটায় ফেসবুক লাইভে ভারতীয় সেনাকে নিয়ে কুরুচিকর মন্তব্য করে গ্রেফতার হলেন এক যুবক। ধানতলা থানার পুলিশ তাকে আটক করে রানাঘাট আদালতে পেশ করেছে।

Dharitri Sikder

Published

on

নদিয়া: ফেসবুক (Facebook) লাইভে ভারতীয় সেনাবাহিনীকে (Indian Army) নিয়ে কুরুচিকর ও অসম্মানজনক মন্তব্য করে গ্রেফতার হলেন নদিয়ার আড়ংঘাটা (Aranghata)-র এক যুবক। অভিযোগ, গত কয়েকদিন আগে ওই যুবক ফেসবুক লাইভে এসে সেনাদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য ও গালিগালাজ করেন। ঘটনার পর সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েন। স্থানীয় বাসিন্দারা ধানতলা থানায় (Dhanatala Police Station) লিখিত অভিযোগ দায়ের করলে শুক্রবার রাতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। শনিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ ধৃতকে রানাঘাট আদালতে (Ranaghat Court) পেশ করা হয়। সূত্রের খবর, ধানতলা থানার ওসি কৌশিক কর (Kaushik Kar)-এর উদ্যোগেই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। তবে গ্রেফতারের পর শনিবার অভিযুক্ত প্রকাশ্যে ক্ষমা চান এবং নিজের মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেন। জনমনে ক্ষোভ ভারতীয় সেনাকে নিয়ে কুরুচিকর মন্তব্য ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ঝড় ওঠে। শাস্তির দাবিতে সরব হন নেটিজেন ও সাধারণ মানুষ। নদিয়ার একাধিক জায়গায় বিক্ষোভও হয়। স্থানীয়রা জানান, ওই যুবকের আচরণে তারা দীর্ঘদিন ধরেই বিরক্ত ছিলেন। প্রসঙ্গত, এর আগেও অপারেশন সিঁদুর (Operation Sindur)-এর সময় একাধিক ব্যক্তি সেনাকে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় বিভিন্ন থানায় অভিযোগ দায়ের হয়েছিল। পুলিশ কড়া পদক্ষেপ নিয়েছিল। এবারও সেনার সম্মান রক্ষায় কঠোর ব্যবস্থা নিল ধানতলা থানার পুলিশ।

নদিয়া: ফেসবুক (Facebook) লাইভে ভারতীয় সেনাবাহিনীকে (Indian Army) নিয়ে কুরুচিকর ও অসম্মানজনক মন্তব্য করে গ্রেফতার হলেন নদিয়ার আড়ংঘাটা (Aranghata)-র এক যুবক। অভিযোগ, গত কয়েকদিন আগে ওই যুবক ফেসবুক লাইভে এসে সেনাদের উদ্দেশ্যে অশালীন মন্তব্য ও গালিগালাজ করেন।

ঘটনার পর সাধারণ মানুষ ক্ষোভে ফেটে পড়েন। স্থানীয় বাসিন্দারা ধানতলা থানায় (Dhanatala Police Station) লিখিত অভিযোগ দায়ের করলে শুক্রবার রাতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করে। শনিবার দুপুর সাড়ে বারোটা নাগাদ ধৃতকে রানাঘাট আদালতে (Ranaghat Court) পেশ করা হয়।

সূত্রের খবর, ধানতলা থানার ওসি কৌশিক কর (Kaushik Kar)-এর উদ্যোগেই দ্রুত পদক্ষেপ নেওয়া হয়। তবে গ্রেফতারের পর শনিবার অভিযুক্ত প্রকাশ্যে ক্ষমা চান এবং নিজের মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করেন।

জনমনে ক্ষোভ

ভারতীয় সেনাকে নিয়ে কুরুচিকর মন্তব্য ছড়িয়ে পড়তেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ঝড় ওঠে। শাস্তির দাবিতে সরব হন নেটিজেন ও সাধারণ মানুষ। নদিয়ার একাধিক জায়গায় বিক্ষোভও হয়। স্থানীয়রা জানান, ওই যুবকের আচরণে তারা দীর্ঘদিন ধরেই বিরক্ত ছিলেন।

Advertisement

প্রসঙ্গত, এর আগেও অপারেশন সিঁদুর (Operation Sindur)-এর সময় একাধিক ব্যক্তি সেনাকে নিয়ে অবমাননাকর মন্তব্য করায় বিভিন্ন থানায় অভিযোগ দায়ের হয়েছিল। পুলিশ কড়া পদক্ষেপ নিয়েছিল। এবারও সেনার সম্মান রক্ষায় কঠোর ব্যবস্থা নিল ধানতলা থানার পুলিশ।

Continue Reading
Advertisement