১০০ দিনের কাজের প্রকল্পে রাজ্যের নতুন নামকরণ, কর্মশ্রী হল ‘মহাত্মা-শ্রী’
Connect with us

বাংলার খবর

১০০ দিনের কাজের প্রকল্পে রাজ্যের নতুন নামকরণ, কর্মশ্রী হল ‘মহাত্মা-শ্রী’

কর্মশ্রী প্রকল্পের নাম বদলে ‘মহাত্মা-শ্রী’ করল রাজ্য সরকার। বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, কর্মদিবস ৭৫ থেকে বাড়িয়ে ১০০ দিন করা হচ্ছে।

Joy Chakraborty

Published

on

রাজ্যের ১০০ দিনের কাজের প্রকল্পে বড় পরিবর্তনের ঘোষণা করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। কর্মশ্রী (Karmashree) প্রকল্পের নাম বদলে এবার থেকে তা পরিচিত হবে ‘মহাত্মা-শ্রী’ (Mahatmashree) নামে। একইসঙ্গে এই প্রকল্পে কর্মদিবস ৭৫ দিন থেকে বাড়িয়ে ১০০ দিন করা হল।

বৃহস্পতিবার ধনধান্য অডিটোরিয়ামে (Dhan Dhanya Auditorium) আয়োজিত বাণিজ্য কনক্লেভের (Business Conclave) মঞ্চ থেকেই এই ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। পরে পঞ্চায়েত দফতরের (Panchayat Department) প্রকাশিত বিজ্ঞপ্তিতেও এই সিদ্ধান্তের কথা জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, এখন থেকে বিভিন্ন সরকারি দফতরের মাধ্যমে জবকার্ড (Job Card) থাকা শ্রমিকদের কাজ দেওয়ার ব্যবস্থা করা হবে।

কেন্দ্র সরকারের সাম্প্রতিক সিদ্ধান্তের বিরুদ্ধেই এই নামকরণ বলে রাজনৈতিক মহলে মনে করা হচ্ছে। সম্প্রতি লোকসভায় ১০০ দিনের কাজের প্রকল্পের নাম থেকে মহাত্মা গান্ধীর (Gandhi) নাম বাদ দিয়ে নতুন বিল পাশ করিয়েছে মোদী সরকার (Modi Govt)। ওই বিলে মনরেগা (MGNREGA)-র নাম বদলে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ) বা সংক্ষেপে VB-G RAM-G (জি রাম জি) করার প্রস্তাব দেওয়া হয়েছে।

এই সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছিলেন মুখ্যমন্ত্রী। তিনি স্পষ্ট ভাষায় বলেন, “মনরেগা প্রকল্প থেকে গান্ধীজির নাম বাদ যাওয়া লজ্জার। যদি তারা জাতির পিতাকে সম্মান দিতে না পারে, আমরা করব।” সেই ঘোষণার বাস্তব রূপই এবার কর্মশ্রী প্রকল্পের নাম বদলে ‘মহাত্মা-শ্রী’ রাখা।

Advertisement

মুখ্যমন্ত্রী আরও বলেন, “নেতাজি থেকে গান্ধীজি সব স্বাধীনতা সংগ্রামীদের আমরা সম্মান করতে জানি।” তাঁর এই মন্তব্য রাজনৈতিক ভাবে তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের প্রস্তাবিত বিলে ১০০ দিনের কাজ বাড়িয়ে ১২৫ দিন করার কথা বলা হলেও, একইসঙ্গে কেন্দ্রীয় বরাদ্দ ৯০ শতাংশ থেকে কমিয়ে ৬০ শতাংশ করার প্রস্তাব রয়েছে। ফলে রাজ্যগুলির উপর আর্থিক চাপ বাড়বে বলেই আশঙ্কা বিরোধীদের।

এই সিদ্ধান্তের বিরুদ্ধে সংসদের ভিতরে ও বাইরে প্রতিবাদে শামিল হয়েছে বিরোধী শিবির। সংসদ চত্বরে (Parliament Premises) ব্যানার ও পোস্টার হাতে মিছিল করেন ইন্ডিয়া ব্লকের (INDIA Bloc) শীর্ষ নেতারা। সেই মিছিলে কংগ্রেস নেত্রী সনিয়া গান্ধী (Sonia Gandhi) এবং মল্লিকার্জুন খাড়্গে (Mallikarjun Kharge)-ও উপস্থিত ছিলেন।

Advertisement

Dwip Narayan Chakraborty is a dedicated journalist, digital content creator, and web strategist at Bengal Xpress. With a strong background in web design, digital marketing, and news media, he crafts compelling regional and national stories that inform, engage, and inspire. Dwip brings a unique blend of technical expertise and editorial vision, ensuring Bengal Xpress remains at the forefront of digital journalism in West Bengal. When he's not writing or managing the site, he's exploring new tools to innovate online news delivery.

Continue Reading
Advertisement