বাংলার খবর
উত্তর দিনাজপুরে ৮ হাজার লিটার ভেজাল মদ বাজেয়াপ্ত, গ্রেফতার ১১
উত্তর দিনাজপুরের টুঙ্গিদিঘীতে টানা অভিযানে বাজেয়াপ্ত হলো ৮,২২১ লিটার ভেজাল মদ। উদ্ধার বিপুল পরিমাণ কাঁচা স্পিরিট, ব্র্যান্ডেড হলোগ্রাম ও সরঞ্জাম। ধৃত মূল অভিযুক্ত-সহ ১১ জন।
নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: পুজোর ঠিক আগে বিহারে (Bihar) পাচারের ছক বানচাল করে দিল উত্তর দিনাজপুর (Uttar Dinajpur) আবগারি দফতর (Excise Department)। টানা অভিযানে জেলার টুঙ্গিদিঘীতে (Tungidighi) ভেজাল মদের (Adulterated Liquor) দুটি বড় কারখানার হদিশ মেলে। বাজেয়াপ্ত হয়েছে প্রায় ৩ কোটি টাকার ভেজাল মদ—পরিমাণে ৮ হাজার ২২১ লিটার।
শুধু মদই নয়, উদ্ধার হয়েছে কয়েক হাজার লিটার কাঁচা স্পিরিট (Raw Spirit), এক হাজারেরও বেশি ছিপি (Caps), কয়েক হাজার পিস নামী ব্র্যান্ডের (Branded) হলোগ্রাম (Hologram), ফুড কালার (Food Color), ফ্লেভার (Flavor), ক্যারামেল (Caramel), কার্টুন (Carton) সহ ভেজাল মদ তৈরির যাবতীয় সরঞ্জাম। গ্রেফতার করা হয়েছে মূল অভিযুক্ত শঙ্কর বিশ্বাস (Shankar Biswas)-সহ মোট ১১ জনকে।
প্রথম অভিযান
আবগারি দফতর সূত্রে খবর, পুজোয় বেশি মুনাফা তুলতেই টুঙ্গিদিঘীতে তৈরি হয়েছিল এই গোপন কারখানা। বৃহস্পতিবার রাত থেকে দফায় দফায় অভিযান শুরু হয়। প্রথমে একটি রাইসমিলে (Rice Mill) চড়াও হয় দল। সেখান থেকে উদ্ধার হয় ৪ হাজার ৬৪০ লিটার ভেজাল মদ এবং ২ হাজার ২০০ লিটার কাঁচা স্পিরিট। বাজেয়াপ্ত হয় হলোগ্রাম, লেবেল, পানচিং মেশিন (Punching Machine), ক্যারামেল প্রভৃতি। সেখানেই গ্রেফতার হয় ১১ জন।
দ্বিতীয় অভিযান
ধৃতদের জেরা করে মূল অভিযুক্ত শঙ্কর বিশ্বাসের কাছ থেকে মেলে আরেকটি গোপন কারখানার তথ্য। ফের অভিযানে উদ্ধার হয় ২ হাজার ৫৮১ লিটার ভেজাল মদ, সঙ্গে নামী ব্র্যান্ডের বোতলে ভরা কয়েক হাজার লিটার তৈরি মদ। এছাড়াও বাজেয়াপ্ত হয় একটি ছোট লরি (Mini Truck) ও তিনটি বাইক (Bike)।
সব মিলিয়ে ৮ হাজার ২২১ লিটার ভেজাল মদ বাজেয়াপ্ত হয়েছে। আবগারি দফতরের দাবি, এই চক্রটি পুজোর সময় বিহারে পাচারের জন্য বিশাল কনসাইমেন্ট তৈরি করছিল। তাদের টানা অভিযানে ভেঙে দেওয়া হলো সেই চক্র।
