দুর্ঘটনা
ইকো পার্কের কাছে অগ্নিকাণ্ড, নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ দমকল
ডিজিটাল ডেস্কঃ ইকো পার্কের (Eco Park) কাছাকাছি ঘুনি (Ghuni) এলাকায় একটি ঝুপড়ি বসতিতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। স্থানীয়দের একাংশ ওই এলাকাটিকে ‘বাংলাদেশি কলোনি’ নামে উল্লেখ করেন। সন্ধ্যার পর থেকেই দাউদাউ করে জ্বলতে থাকা আগুনে গোটা এলাকায় চরম আতঙ্ক ছড়িয়েছে।
প্রত্যক্ষদর্শীদের দাবি, আগুন লাগার পর থেকে একের পর এক গ্যাস সিলিন্ডার (Gas Cylinder) বিস্ফোরণের শব্দ শোনা যাচ্ছে। সেই কারণেই আগুন দ্রুত আশপাশের এলাকায় ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। বহু পরিবার নিরাপত্তার কথা ভেবে এলাকা ছাড়ার প্রস্তুতি নিচ্ছেন।
পাহাড়ে শিক্ষক নিয়োগ দুর্নীতি, ৩১৩ জনের চাকরি বাতিলের নির্দেশ হাইকোর্টের
খবর পেয়ে দমকল বাহিনীর (Fire Brigade) অন্তত চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছেছে। দমকল কর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালালেও এখনও পর্যন্ত পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। আগুনের তীব্রতা এতটাই বেশি যে দমকল কর্মীদের কাজ করতেও বেগ পেতে হচ্ছে।
এদিকে এসআইআর (SIR – Special Intensive Revision) সংক্রান্ত আবহের মধ্যেই এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটায় নেপথ্য কারণ নিয়ে শুরু হয়েছে জোর চাপানউতোর। যদিও প্রশাসনের তরফে এখনও পর্যন্ত আগুন লাগার কারণ সম্পর্কে কোনও সরকারি বিবৃতি দেওয়া হয়নি।
