অনন্ত আম্বানির উপহারে মুগ্ধ মেসি, দাম জানলে চোখ কপালে উঠবে
Connect with us

ভাইরাল

অনন্ত আম্বানির উপহারে মুগ্ধ মেসি, দাম জানলে চোখ কপালে উঠবে

ভারত সফরের শেষে বনতারায় গিয়ে অনন্ত আম্বানির কাছ থেকে ১০.৯ কোটি টাকার বিরল রিচার্ড মিলি ঘড়ি উপহার পেলেন লিওনেল মেসি।

Joy Chakraborty

Published

on

ভারত সফরের শেষে বনতারায় গিয়ে অনন্ত আম্বানির কাছ থেকে ১০.৯ কোটি টাকার বিরল রিচার্ড মিলি ঘড়ি উপহার পেলেন লিওনেল মেসি।
Rate this post

ভারত সফরের শেষ লগ্নে বড়সড় বদল এল লিওনেল মেসি (Lionel Messi)-র সফরসূচিতে। দিল্লি থেকে সরাসরি বার্সেলোনা (Barcelona) ফেরার কথা থাকলেও, শেষ মুহূর্তে তিনি পাড়ি দেন গুজরাটের জামনগরের বনতারায় (Vantara, Jamnagar)। এই বিশেষ সফরের নেপথ্যে ছিলেন অনন্ত আম্বানি (Anant Ambani)-র আমন্ত্রণ।

বনতারায় পৌঁছে মেসিকে দেখা যায় একেবারে ভিন্ন রূপে। কোনও প্রীতি ম্যাচ (Friendly Match) বা ফ্যাশন ইভেন্ট নয়, বরং প্রকৃতি ও বন্যপ্রাণ উপভোগেই সময় কাটান তিনি। পুজো দেওয়া থেকে শুরু করে সিংহ দর্শন—সবকিছুতেই অংশ নেন ফুটবল মহাতারকা। এই সফরের নানা মুহূর্তের ছবি ও ভিডিও ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) ভাইরাল।

ভারত সফরের শেষে বনতারায় গিয়ে অনন্ত আম্বানির কাছ থেকে ১০.৯ কোটি টাকার বিরল রিচার্ড মিলি ঘড়ি উপহার পেলেন লিওনেল মেসি।

বনতারায় মেসি, সুয়ারেজ় ও দি পলছবি: ANI

এই সফরের মাঝেই সামনে আসে এক রাজকীয় চমক। বনতারায় অনন্ত আম্বানি মেসিকে উপহার দেন এক বিশেষ ও অত্যন্ত দামী ঘড়ি, যা ঘিরে শুরু হয়েছে জোর চর্চা। মেসির সঙ্গে এই সফরে উপস্থিত ছিলেন তাঁর সতীর্থ রদ্রিগো দি পল (Rodrigo De Paul)লুইস সুয়ারেজ় (Luis Suárez), পাশাপাশি অনন্ত আম্বানি ও তাঁর স্ত্রী রাধিকা মার্চেন্ট (Radhika Merchant)

কত দাম এই ঘড়ির?

মেসিকে উপহার দেওয়া ঘড়িটি হলো রিচার্ড মিলি (Richard Mille) সংস্থার RM003-V2 GMT Tourbillon Asia Edition। এই ঘড়ির আনুমানিক বাজারমূল্য প্রায় ১০.৯ কোটি টাকা। সবচেয়ে চমকপ্রদ বিষয়—বিশ্বে এই মডেলের ঘড়ি রয়েছে মাত্র ১২টি

কী কী বৈশিষ্ট্য রয়েছে?

কালো কার্বন কেসে তৈরি এই ঘড়িতে রয়েছে স্কেলিটোনাইজ়ড ডায়াল (Skeletonized Dial), যার মাধ্যমে ঘড়ির ভিতরের সূক্ষ্ম যান্ত্রিক কাজ চোখে দেখা যায়। ওজনে অত্যন্ত হালকা হলেও পারফরম্যান্সে (Performance) এটি শীর্ষস্তরের। রিচার্ড মিলির মূল দর্শনই হলো—‘পারফরম্যান্স ফার্স্ট’ (Performance First)

Advertisement

ঘড়ির শখে মেসি

এই বিশেষ উপহার ছাড়াও মেসির ব্যক্তিগত ঘড়ির সংগ্রহ (Watch Collection) নেহাত কম নয়। তাঁর সংগ্রহে রয়েছে রোলেক্স (Rolex)-এর Le Mans, যা তৈরি ১৮ ক্যারাট সোনা (18 Carat Gold) দিয়ে। এছাড়াও রয়েছে Rolex GMT Master II, Audemars Piguet Royal Oak “Jumbo” Extra-Thin, Patek Philippe World Time Minute Repeater, Patek Philippe Nautilus এবং জনপ্রিয় বার্বি রোলেক্স (Barbie Rolex)

Dwip Narayan Chakraborty is a dedicated journalist, digital content creator, and web strategist at Bengal Xpress. With a strong background in web design, digital marketing, and news media, he crafts compelling regional and national stories that inform, engage, and inspire. Dwip brings a unique blend of technical expertise and editorial vision, ensuring Bengal Xpress remains at the forefront of digital journalism in West Bengal. When he's not writing or managing the site, he's exploring new tools to innovate online news delivery.