বানান ভুলের চিঠি ঘিরে বিতর্ক, অরূপ বিশ্বাসকে কটাক্ষ করে লাল মার্কে পোস্ট শুভেন্দুর
Connect with us

রাজনীতি

বানান ভুলের চিঠি ঘিরে বিতর্ক, অরূপ বিশ্বাসকে কটাক্ষ করে লাল মার্কে পোস্ট শুভেন্দুর

অরূপ বিশ্বাসের হাতে লেখা অব্যাহতির চিঠিতে একাধিক বানান ভুল ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। সেই চিঠি লাল কালিতে মার্ক করে সামাজিক মাধ্যমে পোস্ট করে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী।

Joy Chakraborty

Published

on

বানান ভুলের চিঠি ঘিরে বিতর্ক, অরূপ বিশ্বাসকে কটাক্ষ করে লাল মার্কে পোস্ট শুভেন্দুর

হাতে লেখা একটি চিঠিতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Chief Minister Mamata Banerjee) কাছে নিজের ক্রীড়ামন্ত্রী (Sports Minister) পদ থেকে অব্যাহতি চেয়ে ইচ্ছাপ্রকাশ করেছিলেন অরূপ বিশ্বাস (Arup Biswas)। সেই চিঠি সংবাদমাধ্যমে প্রকাশ্যে আসতেই শুরু হয় নতুন বিতর্ক। চিঠিতে একাধিক গুরুত্বপূর্ণ শব্দের বানান ভুল চোখে পড়ে।

চিঠিতে ‘ক্রীড়ামন্ত্রী’ শব্দটি লেখা হয়েছে ‘ক্রিয়ামন্ত্রী’ এবং ‘পরিপ্রেক্ষিতে’ (Context) শব্দটি লেখা হয়েছে ‘পরিপেক্ষিতে’। শুধু তাই নয়, ‘যুবভারতী ক্রীড়াঙ্গন’ (Yuva Bharati Krirangan) লেখা হয়েছে ‘ক্রিয়াঞ্জনে’। এই বানান বিভ্রাট ঘিরেই রাজ্য রাজনীতিতে শুরু হয় নতুন চাপানউতোর।

উল্লেখ্য, যুবভারতীতে (Salt Lake Stadium) লিওনেল মেসির (Lionel Messi) সঙ্গে ছবি তোলা নিয়ে তৈরি হওয়া বিতর্কের জেরে মঙ্গলবার দিনভর উত্তপ্ত ছিল রাজ্য রাজনীতি। প্রথমে মুখ্যমন্ত্রীর নির্দেশে প্রাক্তন বিচারপতি অসীমকুমার রায়ের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট পেশ হয়। সেই রিপোর্টে পুলিশ প্রশাসন (Police Administration) ও আয়োজকদের ভূমিকা নিয়ে একাধিক প্রশ্ন ওঠে।

এরপর রাজ্য পুলিশের ডিজিপি (DGP) রাজীব কুমারকে শোকজ করা হয়। ঠিক তার পরেই ক্রীড়ামন্ত্রী পদ থেকে অব্যাহতি চেয়ে মুখ্যমন্ত্রীর কাছে চিঠি দেন অরূপ বিশ্বাস। মুখ্যমন্ত্রী তাঁর সেই ইচ্ছায় সম্মতি জানিয়ে আপাতত তাঁকে দায়িত্ব থেকে অব্যাহতি দেন। সূত্রের খবর, ক্রীড়া দফতরের দায়িত্ব আপাতত নিজেই রাখছেন মুখ্যমন্ত্রী।

Advertisement

অরূপ বিশ্বাস

তবে এখানেই থামেনি বিতর্ক। অরূপ বিশ্বাসের গ্রেফতারির দাবিতে সরব হন রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। সাংবাদিক বৈঠকে তিনি গোটা ঘটনাকে ‘আইওয়াশ’ ও ‘নাটক’ বলে কটাক্ষ করেন।

এবার নিজের সামাজিক মাধ্যমে (Social Media) অরূপ বিশ্বাসের হাতে লেখা চিঠির ছবি পোস্ট করেন শুভেন্দু। সেখানে লাল কালিতে (Red Mark) বানান ভুল থাকা শব্দগুলি চিহ্নিত করে কটাক্ষ করতে দেখা যায় তাঁকে। পোস্টে তিনি লেখেন,
“পশ্চিমবঙ্গের এই অস্বস্তিকর পরিস্থিতির জন্য, ‘ক্রিয়ামন্ত্রী’র থেকে মানুষ অব্যাহতি চাইছেন।”

স্বাভাবিকভাবেই এই পোস্ট ঘিরে নতুন করে বিতর্ক দানা বাঁধে। যদিও এই বিষয়ে এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেস (TMC) নেতৃত্বের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Advertisement

Dwip Narayan Chakraborty is a dedicated journalist, digital content creator, and web strategist at Bengal Xpress. With a strong background in web design, digital marketing, and news media, he crafts compelling regional and national stories that inform, engage, and inspire. Dwip brings a unique blend of technical expertise and editorial vision, ensuring Bengal Xpress remains at the forefront of digital journalism in West Bengal. When he's not writing or managing the site, he's exploring new tools to innovate online news delivery.

Continue Reading
Advertisement