অনুপ্রবেশকারী বিতর্কে বিজেপিকে কড়া তোপ, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত তুলে ধরলেন অভিষেক
Connect with us

রাজনীতি

অনুপ্রবেশকারী বিতর্কে বিজেপিকে কড়া তোপ, নির্বাচন কমিশনের সিদ্ধান্ত তুলে ধরলেন অভিষেক

অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা ইস্যুতে বিজেপির দাবি খারিজ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, বাংলাকে অপমান করা যাঁদের অভ্যাস, তাঁদের ক্ষমা চাওয়া উচিত।

Joy Chakraborty

Published

on

অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা (Rohingya) ইস্যুতে বিজেপি বরাবরই আক্রমণাত্মক। এসআইআর (SIR – Special Intensive Revision) হলে দেশ থেকে বিপুল সংখ্যক অনুপ্রবেশকারী বিতাড়িত হবেন—এই দাবিকে সামনে রেখেই দীর্ঘদিন ধরে রাজ্য রাজনীতিতে উত্তাপ ছড়িয়েছে। এই আবহেই বিজেপিকে তীব্র আক্রমণ করলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

অনুপ্রবেশকারী ভোটার সংক্রান্ত বিজেপির দাবি খোদ নির্বাচন কমিশনই (Election Commission) খারিজ করেছে বলে মন্তব্য করেন তৃণমূল সাংসদ। তিনি বলেন,
“যে কোনও সামারি রিভিশনে (Summary Revision বা SSR) দেড় থেকে দুই শতাংশ মৃত ভোটারের নাম বাদ যাওয়া স্বাভাবিক। কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হবে ‘ক্লেম অ্যান্ড অবজেকশন’ (Claim and Objection) পর্বের পর। কার নাম থাকবে আর কার নাম বাদ যাবে, তা বোঝা যাবে ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত চূড়ান্ত তালিকায়। অথচ বিজেপি এক কোটি-দেড় কোটি রোহিঙ্গার গল্প ফেঁদেছিল, যা নির্বাচন কমিশন নিজেই খারিজ করেছে।”

অভিষেক আরও প্রশ্ন তোলেন, যদি সত্যিই এত অনুপ্রবেশকারী থেকে থাকে, তবে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী (Union Home Minister)-এর অধীনে থাকা সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ (BSF) ও সিআরপিএফ (CRPF) এতদিন কী করছিল?

এদিন কলকাতা বিমানবন্দরে (Kolkata Airport) নেমে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন,
“খসড়া তালিকা বেরিয়েছে, এটা চূড়ান্ত নয়। এতদিন বলা হচ্ছিল এক কোটি নাম বাদ যাবে। বলা হচ্ছিল বাংলা নাকি অনুপ্রবেশকারীদের আঁতুড়ঘর। যাঁরা বাংলাকে বাংলাদেশিদের আঁতুড়ঘর বলে অপমান করেছিলেন, তাঁদের উচিত দেশের মানুষের কাছে এসে কান ধরে ওঠবস করে ক্ষমা চাওয়া।”

Advertisement

উল্লেখ্য, উত্তর ২৪ পরগনায় (North 24 Parganas) সীমান্ত এলাকায় সম্প্রতি এমন কিছু ছবি সামনে এসেছে, যেখানে একের পর এক বাংলাদেশি নাগরিককে (Bangladeshi Nationals) সীমান্ত পার হওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। বাক্স-প্যাটরা গুছিয়ে তাঁরা বিএসএফ-এর অনুমতির অপেক্ষায় ছিলেন।

এর মধ্যেই এসআইআর-এর খসড়া তালিকা প্রকাশিত হয়েছে, যেখানে প্রায় ৫৪ লক্ষ নাম বাদ পড়েছে। এই পরিস্থিতিতেই বিজেপির বিরুদ্ধে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ তুলে তৃণমূলের কড়া বার্তা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Dwip Narayan Chakraborty is a dedicated journalist, digital content creator, and web strategist at Bengal Xpress. With a strong background in web design, digital marketing, and news media, he crafts compelling regional and national stories that inform, engage, and inspire. Dwip brings a unique blend of technical expertise and editorial vision, ensuring Bengal Xpress remains at the forefront of digital journalism in West Bengal. When he's not writing or managing the site, he's exploring new tools to innovate online news delivery.

Continue Reading
Advertisement