লাইফস্টাইল
বাটার গার্লিক ফুলকপি- একঘেয়ে সব্জি নয়, এই পদে সবাই মাতবে
শীতকালে একঘেয়ে ফুলকপি খাবার থেকে বিরক্ত? এই বাটার গার্লিক ফুলকপি রেসিপি বানালে আঙুল চেটে খাবে সবাই। দ্রুত, সহজ ও সুস্বাদু।
শীতকালে (Winter Season) ফুলকপি (Cauliflower) ছড়াছড়ি। সকাল হোক বা রাত, ফুলকপি দেখলেই বিরক্ত লাগছে? কিন্তু এই সাধারণ সব্জিটিকে (Vegetable) দিয়ে আপনি বানাতে পারেন এমন একটি পদ, যা পেলে সবাই আঙুল চেটে খাবে। প্রেজেন্ট করছি বাটার গার্লিক ফুলকপি (Butter Garlic Cauliflower) রেসিপি, যা খুব সহজে তৈরি হয় এবং বিশেষ কোনও হ্যাপার প্রয়োজন হয় না।
উপকরণ (Ingredients)
-
ফুলকপি: ১ টি মাঝারি (ছোট টুকরো করে কাটা)
-
মাখন (Butter): ৩ টেবিল চামচ
-
রসুন কুচি (Garlic, minced): ২ টেবিল চামচ
-
গোলমরিচ গুঁড়ো (Black Pepper Powder): ১ চা চামচ
-
চিলি ফ্লেক্স (Chili Flakes): ১/২ চা চামচ
-
অরিগ্যানো (Oregano, optional): ১/২ চা চামচ
-
ধনেপাতা কুচি (Coriander Leaves, chopped): ২ টেবিল চামচ
-
নুন (Salt): স্বাদমতো
-
সাদা তেল (Vegetable Oil): ১ টেবিল চামচ
প্রণালী (Method)
-
প্রথমে ফুলকপি ভালো করে ভাপিয়ে নিন। নুন মেশানো গরম জলে ৫–৭ মিনিট ভাপালে ফুলকপি অর্ধেক সেদ্ধ হয়ে যাবে এবং হজম বা গ্যাসের সমস্যা কম হবে।
-
একটি ফ্রাইপ্যানে সাদা তেল ও ১ টেবিল চামচ মাখন গরম করুন। তেল আগে দিলে মাখন পুড়ে যাবে না।
-
ভাপে সেদ্ধ করা ফুলকপির টুকরোগুলো দিয়ে মাঝারি আঁচে হালকা লালচে করে ভেজে নিন।
-
প্যানে বাকি ২ টেবিল চামচ মাখন দিন। মাখন গলে গেলে রসুন কুচি (Minced Garlic) দিয়ে হালকা নাড়াচাড়া করুন। রসুন বেশি লাল না হয়ে সোনালি হলেই যথেষ্ট।
-
ভেজে রাখা ফুলকপির টুকরোগুলো প্যানে দিয়ে দিন। সঙ্গে নুন, গোলমরিচ গুঁড়ো, চিলি ফ্লেক্স এবং অরিগ্যানো ছড়িয়ে দিন।
-
মাঝারি আঁচে ২–৩ মিনিট নাড়াচাড়া করুন। মাখন ও রসুনের ফ্লেভার ফুলকপির সাথে ভালোভাবে মিশে যাবে। প্যানশুদ্ধু টস করলে ফলাফল আরও ভালো হয়।
-
উপরে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন।
ব্যস! রেডি আপনার বাটার গার্লিক ফুলকপি। পরোটার সঙ্গে বা স্টার্টার (Starter) হিসেবে খেতে পারেন।
