বিনোদন
বিয়ে নাকি নতুন জুটি? সলমনের জন্মদিন ঘিরে জ্যাকলিনকে নিয়ে অনুরাগীদের মনে প্রশ্ন
সলমনের জন্মদিনে বড় ঘোষণা হতে চলেছে বলে গুঞ্জন। ‘কিক ২’ ছবির খবরের সঙ্গে জ্যাকলিনের নাম জড়াতেই অনুরাগীদের মধ্যে তৈরি হয়েছে নানা জল্পনা।
বলিউডে (Bollywood) তাঁর তুলনা তিনি নিজেই। পর্দায় এলেই যেন ছবিতে আলাদা প্রাণ ফিরে আসে—তিনি আর কেউ নন, বলিউডের ভাইজান সলমন খান (Salman Khan)। সদ্য শেষ হয়েছে তাঁর নতুন ছবি ‘ব্যাটল অফ গালওয়ান’ (Battle of Galwan)-এর শুটিং। এরই মাঝে আরও এক বড় খবর ঘিরে উত্তেজনা ছড়িয়েছে অনুরাগীদের মধ্যে।
গুঞ্জন, সলমনের জন্মদিন ২৭ ডিসেম্বর-এই নাকি বহু প্রতীক্ষিত ছবি ‘কিক ২’ (Kick 2)-এর আনুষ্ঠানিক ঘোষণা হতে চলেছে। যদিও এখনও পর্যন্ত এই বিষয়ে নির্মাতা বা ছবির টিমের তরফে কোনও সরকারি (official) ঘোষণা হয়নি। তবুও সোশ্যাল মিডিয়া (social media) জুড়ে শুরু হয়েছে জোর চর্চা।
উল্লেখ্য, ২০২৪ সালে ‘সিকন্দর’ ছবির শুটিং চলাকালীন প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা (Sajid Nadiadwala) ‘কিক ২’-এর কথা প্রকাশ্যে আনেন। পরে শোনা যায়, ২০২৫ সাল থেকেই শুরু হতে পারে এই ছবির শুটিং। কারণ এটি সাজিদের বহু প্রতীক্ষিত (much-awaited) প্রজেক্টগুলির অন্যতম।
এদিকে ‘কিক ২’-এর নায়িকা নির্বাচন নিয়েও জল্পনা কম নয়। ২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ‘কিক’ ছবিতে সলমনের বিপরীতে অভিনয় করেছিলেন জ্যাকলিন ফার্নান্ডিজ (Jacqueline Fernandez)। তবে সূত্রের খবর, সিক্যুয়েলে তাঁকে দেখা যাবে না। তাঁর জায়গায় নাকি ভাবা হচ্ছে কৃতী শ্যাননকে (Kriti Sanon)।
সব কিছু পরিকল্পনামাফিক (as per plan) এগোলে এই ছবির মাধ্যমেই প্রথমবার বড় পর্দায় দেখা যেতে পারে সলমন–কৃতী জুটিকে। জন্মদিনের দিন এই ঘোষণা হলে তা নিঃসন্দেহে হবে অনুরাগীদের জন্য বড় ‘সারপ্রাইজ’।
