ইডেনে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ, টিকিটের দাম শুরু মাত্র ১০০ টাকা থেকে
Connect with us

খেলাধুলা

ইডেনে টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ, টিকিটের দাম শুরু মাত্র ১০০ টাকা থেকে

২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচ ইডেন গার্ডেন্সে দেখা যাবে মাত্র ১০০ টাকায়। CAB প্রকাশ করেছে গ্রুপ পর্ব থেকে সেমিফাইনালের টিকিটের সম্পূর্ণ তালিকা।

Joy Chakraborty

Published

on

Eden Gardens World Cup Ticket, T20 World Cup 2026, Eden Gardens Ticket Price, CAB Ticket Announcement, World Cup Match Kolkata, IPL Stadium News Bengali

২০২৬ সালের ফেব্রুয়ারি মাস থেকে শুরু হতে চলেছে টি-টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup)। হাতে সময় মাত্র দু’মাস। তার আগেই টুর্নামেন্ট ঘিরে উত্তেজনা (Excitement) বাড়ছে ক্রিকেটপ্রেমীদের মধ্যে। অন্যান্য ভেন্যুর মতো কলকাতার ইডেন গার্ডেন্সেও (Eden Gardens) আয়োজিত হবে বিশ্বকাপের একাধিক ম্যাচ। আর এবার প্রকাশ্যে এল সেই ম্যাচগুলির টিকিটের দাম (Ticket Price)।

বুধবার ক্রিকেট অ্যাসোসিয়েশন অফ বেঙ্গল (CAB)-এর পক্ষ থেকে টিকিটের মূল্য ঘোষণা করা হয়। আর তা শুনে স্বাভাবিকভাবেই খুশি সমর্থকরা। কারণ, ইডেনে বিশ্বকাপের ম্যাচের টিকিট শুরু হচ্ছে মাত্র ১০০ টাকা থেকে।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলি মোট আটটি ভেন্যুতে আয়োজিত হবে। ইডেনে অনুষ্ঠিত হবে বাংলাদেশ, ইংল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ় এবং ইতালির গ্রুপ পর্বের (Group Stage) ম্যাচগুলি। ইতালির প্রতিটি ম্যাচের জন্য আপার ব্লকের (Upper Block) টিকিটের দাম শুরু হচ্ছে ১০০ টাকা থেকে। লোয়ার ব্লকের (Lower Block) টিকিট মিলবে ২০০ ও ১০০০ টাকায়। প্রিমিয়াম হসপিটালিটি বক্সের (Premium Hospitality Box) টিকিটের দাম রাখা হয়েছে ৪০০০ টাকা।

এই গ্রুপে ওয়েস্ট ইন্ডিজ় বনাম বাংলাদেশ এবং ইংল্যান্ড বনাম বাংলাদেশ—এই দুই গুরুত্বপূর্ণ ম্যাচের টিকিটের দাম তুলনামূলকভাবে কিছুটা বেশি। এই ম্যাচগুলির জন্য আপার ব্লকের টিকিটের দাম ৩০০ টাকা। লোয়ার ব্লকের টিকিট পাওয়া যাবে ৫০০, ১০০০ এবং ১৫০০ টাকায়। প্রিমিয়াম হসপিটালিটি বক্সের টিকিটের মূল্য ধার্য করা হয়েছে ৫০০০ টাকা।

Advertisement

গ্রুপ পর্বে ভারতের কোনও ম্যাচ ইডেনে না পড়ায় প্রথমে কিছুটা হতাশ হয়েছিলেন বাংলার ক্রিকেটপ্রেমীরা। তবে সেই আক্ষেপ অনেকটাই কাটছে, কারণ সুপার এইট (Super Eight) ও সেমিফাইনাল (Semi Final)-এর ম্যাচ আয়োজন করা হবে ইডেনেই।

ভারত যদি শেষ আটে ওঠে, সেই ম্যাচও হবে ইডেন গার্ডেন্সে। ওই ম্যাচের জন্য টিকিটের দাম শুরু হবে ৯০০ টাকা থেকে (আপার ব্লক)। লোয়ার ব্লকের টিকিট পাওয়া যাবে ১৫০০, ২০০০ ও ৩০০০ টাকায়। প্রিমিয়াম হসপিটালিটি বক্সের টিকিটের দাম রাখা হয়েছে ১০,০০০ টাকা।

সব মিলিয়ে, সাধ্যের মধ্যে টিকিটের দাম রাখায় বিশ্বকাপের ম্যাচ উপভোগ করার সুযোগ পাচ্ছেন সাধারণ ক্রিকেটপ্রেমীরাও।

Advertisement

Dwip Narayan Chakraborty is a dedicated journalist, digital content creator, and web strategist at Bengal Xpress. With a strong background in web design, digital marketing, and news media, he crafts compelling regional and national stories that inform, engage, and inspire. Dwip brings a unique blend of technical expertise and editorial vision, ensuring Bengal Xpress remains at the forefront of digital journalism in West Bengal. When he's not writing or managing the site, he's exploring new tools to innovate online news delivery.

Continue Reading
Advertisement