লাইফস্টাইল
শীত এলেই সর্দি-কাশি? চা ও তুলসীর টোটকায় মিলবে আরাম
শীত এলেই সর্দি-কাশি ও ফ্লুর সমস্যা? ঘরোয়া টোটকায় ভরসা রাখুন। কালো চা ও তুলসীর সহজ এই পানীয়েই মিলবে স্বস্তি ও রোগ প্রতিরোধের শক্তি।
শীতকাল (winter season) শুরু হলেই সাধারণ সর্দি, কাশি কিংবা ফ্লু (flu)–এর সমস্যা বেড়ে যায়। আবহাওয়ার খামখেয়ালিপনায় শিশু থেকে প্রবীণ—সব বয়সের মানুষকেই বিশেষ সতর্কতা অবলম্বন করতে হয়। অধিকাংশ ভারতীয়ই বিশ্বাস করেন, এই ধরনের হালকা শারীরিক সমস্যায় ঘরোয়া টোটকা (home remedies) যথেষ্ট কার্যকর।
শীতের শুরুতেই অনেকের ঠান্ডা লাগার প্রবণতা দেখা যায়। এ ক্ষেত্রে সহজলভ্য এবং প্রাকৃতিক উপাদানে তৈরি ঘরোয়া টোটকাই হতে পারে সবচেয়ে নিরাপদ সমাধান। বিশেষজ্ঞদের মতে, ফ্লু বা সর্দি-কাশি উপশমে কালো চা (black tea) ও তুলসীর (tulsi) মিশ্রণ অত্যন্ত উপকারী।
কীভাবে বানাবেন এই ঘরোয়া পানীয়, জেনে নিন—
উপকরণ
-
মাঝারি মাপের আদার টুকরো (ginger)
-
তুলসী পাতা ৯–১০টি
-
হলুদ এক চিমটে (turmeric)
-
কালো চা পাতা ১ চা চামচ
-
এক গ্লাস জল
প্রস্তুত প্রণালি
একটি প্যানে এক গ্লাস জল নিয়ে তাতে তুলসী পাতা ও আদার টুকরো দিয়ে ৫–৬ মিনিট ভালো করে ফুটিয়ে নিন। অন্যদিকে একটি গ্লাসে হলুদ ও কালো চা পাতা রাখুন। এবার ফুটন্ত জল ঢেলে সেটি ঢেকে ২–৩ মিনিট রেখে দিন।
এরপর ছেঁকে নিয়ে এই পানীয় খেতে পারেন অথবা গার্গল (gargle) হিসেবেও ব্যবহার করতে পারেন।
বিশেষজ্ঞদের মতে, খালি পেটে গার্গল করলে বেশি উপকার পাওয়া যায়। সকালে ঘুম থেকে উঠে এই পদ্ধতি অনুসরণ করলে এর ফলাফল আরও ভালো হয়।
উপকারিতা
কালো চা পাতায় প্রচুর পরিমাণে ক্যাটেচিন (catechin) ও টিফ্লাভিন (theaflavin) রয়েছে, যা ফ্লুর সংক্রমণ (infection) প্রতিরোধে সাহায্য করে।
অন্যদিকে তুলসীকে ভেষজ উপাদানের রানী বলা হয়। এতে রয়েছে ভিটামিন এ (Vitamin A), ভিটামিন সি (Vitamin C), ক্যালসিয়াম, জিঙ্ক (zinc) ও আয়রন (iron)।
হাঁপানি (asthma), ব্রঙ্কাইটিস (bronchitis), সর্দি, কনজেশন (congestion), কাশি, ফ্লু, সাইনোসাইটিস (sinusitis) ও গলা ব্যথার মতো সমস্যায় তুলসী দ্রুত আরাম দিতে সক্ষম।
