হাদির মৃত্যুকে কেন্দ্র করে বাংলাদেশে অশান্তির আবহ। কট্টরপন্থীদের হামলায় তছনছ সাংস্কৃতিক কেন্দ্র ছায়ানট, পুড়ল রবীন্দ্রনাথের বই ও ছবি।
ধুরন্ধর’ ছবিতে সঞ্জয় দত্তর এন্ট্রি সিনে শোনা যায় পরিচিত সুর, যা শুনে অনেকেরই মনে পড়ে ‘টুনির মা’। তবে আদতে ব্যবহৃত গানটি কোনটি, জানুন বিস্তারিত।
আগামী শিক্ষাবর্ষ থেকে পশ্চিম মেদিনীপুর জেলার ৭৮টি প্রাথমিক বিদ্যালয়ে পঞ্চম শ্রেণির পঠনপাঠন চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকাঠামো ও শিক্ষক যাচাই শুরু করেছে শিক্ষা সংসদ।
শাস্ত্রমতে ভোরের স্বপ্নের বিশেষ তাৎপর্য রয়েছে। জলপূর্ণ পাত্র, সোনা-রুপো, ভগবানের দর্শন—এই স্বপ্নগুলি জীবনে সমৃদ্ধি ও সুখের ইঙ্গিত দেয়।
পশ্চিমবঙ্গের খসড়া ভোটার তালিকায় ত্রুটি দেখা দিয়েছে। জীবিত ভোটারদের ‘মৃত’ বা ‘নিখোঁজ’ দেখানো হয়েছে, পাশাপাশি কিছু বাংলাদেশি নাগরিকের নামও তালিকায় রয়েছে।
পশ্চিমবঙ্গ সরকারের এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ ও যুবশ্রী প্রকল্পের মাধ্যমে চাকরিপ্রার্থীরা পাবেন চাকরি অনুসন্ধান, অনলাইন প্রশিক্ষণ, কোচিং এবং স্ব-কর্মসংস্থান সম্পর্কিত সব সুবিধা।
উত্তর প্রদেশে নৃশংস হত্যাকাণ্ড। স্ত্রী বোরখা না পরায় ফারুক নামের ব্যক্তি স্ত্রী ও দুই মেয়েকে খুন করে বাড়িতে পুঁতে দেন। পুলিশ ঘটনার তদন্ত করছে।
শরিফ ওসমান হাদির মৃত্যুর পর বাংলাদেশে ছড়িয়ে পড়ে তীব্র অশান্তি। ঢাকায় প্রথম আলো ও ডেইলি স্টারের অফিসে অগ্নিসংযোগ, বিভিন্ন এলাকায় ভাঙচুর ও হামলার ঘটনা সামনে এসেছে।
ডেঙ্গি ও চিকুনগুনিয়ায় আক্রান্ত হওয়ায় সৈয়দ মুস্তাক আলি ট্রফির ফাইনালে খেলতে পারেননি যুজ়বেন্দ্র চাহাল। এক্স হ্যান্ডলে নিজেই অসুস্থতার কথা জানালেন ভারতের লেগ স্পিনার।
সিঙ্গাপুরের হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হল বাংলাদেশের জুলাই আন্দোলনের অন্যতম মুখ শরিফ ওসমান হাদির। তাঁর মৃত্যুর খবর ছড়াতেই ঢাকার শাহবাগ চত্বরে শুরু হয় জমায়েত ও স্লোগান।