UPI in Qatar: কাতারে ইউপিআই চালু: ভারতীয় পর্যটকদের জন্য ডিজিটাল পেমেন্টের নতুন যুগ
Connect with us

আন্তর্জাতিক

কাতারে ইউপিআই চালু: ভারতীয় পর্যটকদের জন্য ডিজিটাল পেমেন্টের নতুন যুগ

কাতারে আনুষ্ঠানিকভাবে চালু হল ইউপিআই পেমেন্ট ব্যবস্থা। পর্যটকরা সহজেই QR কোড স্ক্যান করে লেনদেন করতে পারবেন, বিদেশি মুদ্রার ঝামেলা ছাড়াই। ভারতের ডিজিটাল বিপ্লবের পথে আরেকটি মাইলফলক।

Dharitri Sikder

Published

on

upis-global-expansion-qatar

ভারতের ডিজিটাল (Digital) অর্থনীতির মেরুদণ্ড ইউপিআই (UPI – Unified Payments Interface)। এবার তার ব্যবহার ছড়িয়ে পড়ল কাতারেও। অষ্টম দেশ হিসেবে কাতারেও চালু হল এই ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা। ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়া (NPCI)-এর আন্তর্জাতিক শাখা NIPL (NPCI International Payments Limited) এবং QNB (Qatar National Bank)-এর চুক্তির ফলে কাতারে আনুষ্ঠানিকভাবে চালু হয়েছে ইউপিআই।

বিশেষজ্ঞদের মতে, এতে সবচেয়ে বেশি উপকৃত হবেন ভারতীয় পর্যটকরা। কাতারে বিদেশি পর্যটকদের তালিকায় ভারত দ্বিতীয় স্থানে রয়েছে। ফলে নগদ অর্থ (Cash) কিংবা বিদেশি মুদ্রা (Foreign Currency) বহনের ঝক্কি থেকে মুক্তি মিলবে।

কীভাবে কাজ করবে এই সুবিধা?
এখন থেকে কাতারের বিভিন্ন দোকান, শপিং মল এবং পর্যটনকেন্দ্রে কিউআর (QR) কোড স্ক্যান করেই সহজে ইউপিআই পেমেন্ট করা যাবে। QNB-এর সব পয়েন্ট অব সেল (Point of Sale) টার্মিনালেই এই ব্যবস্থা কার্যকর হবে। ফলে পর্যটকরা ফোনে কয়েক সেকেন্ডেই বিল মেটাতে পারবেন।

এনসিপিআই ইন্টারন্যাশনালের সিইও (CEO) রিতেশ শুক্লা বলেন, “আমাদের লক্ষ্য ইউপিআই-কে বিশ্বজুড়ে আরও বিস্তৃত করা এবং ব্যবহারকারীদের জন্য আন্তর্জাতিক লেনদেন (Transaction)কে সহজ করে তোলা।”

Advertisement

ফ্রান্স, সিঙ্গাপুর এবং সংযুক্ত আরব আমিরশাহির মতো দেশগুলির পর কাতারও ইউপিআই নেটওয়ার্কে যুক্ত হল। ভারতের ডিজিটাল দাপট আরও বৃদ্ধি পেল আন্তর্জাতিক অঙ্গনে। বিশেষজ্ঞরা মনে করছেন, এটা কেবল শুরু, ইউপিআইয়ের বিশ্বজয় এখন সময়ের অপেক্ষা।