Aadhar Update price: আধার আপডেট করলেই গুনতে হবে বাড়তি টাকা - ১ তারিখ থেকেই ধার্য হচ্ছে নতুন নিয়ম
Connect with us

দেশের খবর

আধার আপডেট করলেই গুনতে হবে বাড়তি টাকা – ১ তারিখ থেকেই ধার্য হচ্ছে নতুন নিয়ম

কেন্দ্র বাড়াল আধার আপডেটের খরচ। বায়োমেট্রিক আপডেটের জন্য দিতে হবে ১২৫ টাকা, আর নাম, জন্ম তারিখ, ঠিকানা বা মোবাইল নম্বর পরিবর্তনে খরচ ৭৫ টাকা। কার্যকর হবে ১ অক্টোবর থেকে।

Dharitri Sikder

Published

on

আধার আপডেটের খরচে বড় পরিবর্তন!

উৎসবের মরশুমেই আধার (Aadhaar) পরিষেবার খরচ বাড়ানোর সিদ্ধান্ত নিল কেন্দ্র। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া (UIDAI) ঘোষণা করেছে, আগামী ১ অক্টোবর থেকে নতুন ফি তালিকা কার্যকর হবে।

প্রথমবার আধারে নাম নথিভুক্তি বা এনরোলমেন্ট (Enrolment) একেবারেই বিনামূল্যে হলেও, ঠিকানা (Address), মোবাইল নম্বর (Mobile Number), জন্ম তারিখ (Date of Birth) বা লিঙ্গ (Gender) পরিবর্তনের মতো আপডেটে এবার থেকে খরচ করতে হবে ৭৫ টাকা। একসঙ্গে একাধিক তথ্য পরিবর্তন হলেও ফি কেবল একবারই দিতে হবে। উদাহরণস্বরূপ, ঠিকানা ও মোবাইল নম্বর—দুটোই পরিবর্তন করলে একবার ৭৫ টাকা দিলেই হবে।

অন্যদিকে বায়োমেট্রিক (Biometric) আপডেটের খরচ দাঁড়াচ্ছে ১২৫ টাকা। এতে অন্তর্ভুক্ত আঙুলের ছাপ (Fingerprint), চোখের মণি (Iris Scan) এবং মুখের ছবি (Face Photo)। বর্তমানে যা ১০০ টাকা ছিল, তা এক ধাক্কায় ২৫% বেড়ে গেল। তবে পাঁচ থেকে সাত এবং ১৫ থেকে ১৭ বছর বয়সে একবার করে বায়োমেট্রিক আপডেট সম্পূর্ণ বিনামূল্যে হবে। এই বয়সসীমার মধ্যে দ্বিতীয়বার আপডেট করতে হলে দিতে হবে ১২৫ টাকা। সাত থেকে ১৫ বছর বয়সীদের ক্ষেত্রেও আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত বায়োমেট্রিক আপডেট বিনামূল্যে করার সুবিধা থাকছে।

ডেমোগ্রাফিক (Demographic) আপডেট ও বায়োমেট্রিক আপডেট একসঙ্গে করালে আলাদা খরচ হবে না। এছাড়া পরিচয় বা ঠিকানা সংক্রান্ত নথি আপলোড করতে চাইলে ‘মাই আধার’ (myAadhaar) পোর্টালে ২০২৬ সালের ১৪ জুন পর্যন্ত কোনও চার্জ দিতে হবে না। তবে আধার সেন্টার (Aadhaar Centre) থেকে এই পরিষেবা নিলে খরচ পড়বে ৭৫ টাকা।

Advertisement

দপ্তরের মতে, একদিকে ফি বৃদ্ধি করা হলেও, অপরদিকে স্কুল স্তরে আধার আপডেটের কাজ ত্বরান্বিত করতে শিশু-কিশোরদের জন্য বিনামূল্যে বায়োমেট্রিক আপডেটের সুযোগ রাখা হয়েছে।

Continue Reading
Advertisement