দেশের খবর
পুজোর আগে সতর্কবার্তা! বৃহস্পতিবার-শুক্রবারেই সেরে ফেলুন ব্যাঙ্কের কাজ
দুর্গাপুজো (Durga Puja) উপলক্ষে রাজ্যে টানা ৬ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক (Bank)। কলকাতা (Kolkata) সহ গোটা পশ্চিমবঙ্গেই (West Bengal) এই ছুটি কার্যকর হবে। রাষ্ট্রায়ত্ত (Public Sector) হোক বা বেসরকারি (Private) – সব ধরনের ব্যাঙ্কই বন্ধ থাকবে মহাসপ্তমী (Maha Saptami) থেকে বিজয়া দশমী (Vijaya Dashami) পর্যন্ত।
মহাষষ্ঠীর (Maha Sasthi) দিন যেহেতু রবিবার, তাই ব্যাঙ্ক বন্ধই থাকছে। আবার মহাপঞ্চমী (Maha Panchami) পড়েছে মাসের চতুর্থ শনিবারে (Fourth Saturday), সেদিনও ছুটি। ফলে টানা ৬ দিন বন্ধ থাকবে বিভিন্ন শাখা। তাই যাঁদের গুরুত্বপূর্ণ আর্থিক লেনদেন বা কাজ রয়েছে, তাঁরা অবশ্যই বৃহস্পতিবার ও শুক্রবারের মধ্যে তা সেরে ফেলুন।
কোন কোন দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক?
-
২৭ সেপ্টেম্বর: মাসের চতুর্থ শনিবার (Fourth Saturday)
-
২৮ সেপ্টেম্বর: রবিবার (Sunday)
-
২৯ সেপ্টেম্বর: মহাসপ্তমী (Maha Saptami)
-
৩০ সেপ্টেম্বর: মহাষ্টমী (Maha Ashtami)
-
১ অক্টোবর: মহানবমী (Maha Navami)
-
২ অক্টোবর: বিজয়া দশমী ও গান্ধী জয়ন্তী (Gandhi Jayanti)
টানা ৬ দিনের এই ছুটি কাটিয়ে ফের ৩ অক্টোবর, শুক্রবার খুলবে ব্যাঙ্ক। ৪ অক্টোবর শনিবারও ব্যাঙ্ক খোলা থাকবে। তবে ৫ অক্টোবর রবিবার বন্ধ থাকবে ব্যাঙ্ক। ৬ অক্টোবর, সোমবার লক্ষ্মীপুজো (Laxmi Puja)-র জন্য আবারও ব্যাঙ্ক ছুটি।
আরও পড়ুন – পঞ্চমীতে নিম্নচাপ, অষ্টমীতে নতুন ঘূর্ণাবর্ত – পুজোয় ভিজবে বাংলা?
পশ্চিমবঙ্গের পাশাপাশি ত্রিপুরা (Tripura)-তেও দুর্গাপুজো উপলক্ষে একইভাবে বন্ধ থাকবে ব্যাঙ্ক। মহাষ্টমীর দিন অর্থাৎ মঙ্গলবার কলকাতা ও আগরতলা ছাড়াও গুয়াহাটি (Guwahati), জয়পুর (Jaipur), ইম্ফল (Imphal), ভুবনেশ্বর (Bhubaneswar), পাটনা (Patna), রাঁচী (Ranchi)-তেও বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা। এছাড়া ২ অক্টোবর গান্ধী জয়ন্তীতে সারা দেশেই ব্যাঙ্ক বন্ধ থাকবে।
