Kolkata News: দক্ষিণ কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড!
Connect with us

বাংলার খবর

দক্ষিণ কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড!

পুজোর মুখে দক্ষিণ কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডে বহুতলে ভয়াবহ অগ্নিকাণ্ড। গেস্ট হাউজের রান্নাঘর থেকে আগুন ছড়িয়ে পড়ায় প্রবল আতঙ্কে বাসিন্দারা। দমকলের একাধিক ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

Joy Chakraborty

Published

on

Massive fire breaks out in a multi-storey building on Prince Anwar Shah Road in South Kolkata!

পুজোর মুখে দক্ষিণ কলকাতায় ঘটল ভয়াবহ অগ্নিকাণ্ড। প্রিন্স আনোয়ার শাহ রোডের একটি বহুতলে আচমকাই আগুন (Fire) লাগে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, বহুতলের একটি গেস্ট হাউজের রান্নাঘর (Kitchen)-এর উপরের অংশ থেকেই আগুন ছড়ায়। সামাজিক মাধ্যমে প্রকাশিত ভিডিয়ো কার্যত শিউরে ওঠার মতো—দাউদাউ করে জ্বলতে থাকে বহুতলের উপরের অংশ।

আগুন নিয়ন্ত্রণে আনতে ইতিমধ্যেই একাধিক ইঞ্জিন (Engine) ঘটনাস্থলে পৌঁছেছে। জানা গিয়েছে, বহুতলের চতুর্থ তলায় আগুন ছড়িয়েছে। দমকল কর্মীদের মতে, ছাদে একটি হোটেল বা রুফটপ (Rooftop) জাতীয় জায়গা তৈরি করা হয়েছিল। অস্থায়ী কাঠামো দিয়ে ঘেরা ছিল পুরো এলাকা, যেখানে গদি (Mattress), বসার জায়গা (Seating Area) এবং নানা রান্নার জিনিসপত্র (Cooking Items) রাখা ছিল।

[the-post-grid id=”900″ title=”আরও পড়ুন”]

এছাড়াও ওই বহুতলের নিচের অংশে রয়েছে বিভিন্ন দোকান (Shop) ও একটি প্রতিষ্ঠানের শাখা (Branch)। পাশাপাশি কয়েকটি ঘরে বাসিন্দারাও থাকতেন। ফলে ভয়াবহ বিপদ তৈরি হয়। অভিযোগ উঠেছে, ছাদকে গেস্ট হাউজ বা রেস্তরাঁ (Restaurant) হিসেবে ব্যবহার করা হচ্ছিল।

Advertisement

সম্প্রতি কলকাতা পুরসভা (Kolkata Corporation) রুফটপ রেস্তরাঁ নিয়ে কড়া নির্দেশিকা জারি করেছিল। স্পষ্ট বলা হয়েছিল, ছাদ আটকে কোনওভাবেই অন্য কাজে ব্যবহার করা যাবে না। তবু এতদিন ধরে এই বহুতলে গেস্ট হাউজ বা রেস্তরাঁ চলছিল কীভাবে, তা নিয়েই এখন উঠছে একের পর এক প্রশ্ন।

Dwip Narayan Chakraborty is a dedicated journalist, digital content creator, and web strategist at Bengal Xpress. With a strong background in web design, digital marketing, and news media, he crafts compelling regional and national stories that inform, engage, and inspire. Dwip brings a unique blend of technical expertise and editorial vision, ensuring Bengal Xpress remains at the forefront of digital journalism in West Bengal. When he's not writing or managing the site, he's exploring new tools to innovate online news delivery.

Continue Reading
Advertisement