Weather: পঞ্চমীতে নিম্নচাপ, অষ্টমীতে নতুন ঘূর্ণাবর্ত – পুজোয় ভিজবে বাংলা?
Connect with us

বাংলার খবর

পঞ্চমীতে নিম্নচাপ, অষ্টমীতে নতুন ঘূর্ণাবর্ত – পুজোয় ভিজবে বাংলা?

Joy Chakraborty

Published

on

Low pressure on Panchami, new cyclone on Ashtami – Will Bengal get wet during Puja?

মধ্য বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্ত (Cyclonic Circulation) বৃহস্পতিবার নিম্নচাপে (Low Pressure) রূপ নেবে। এর প্রভাবে শনিবার পঞ্চমীর দিন দক্ষিণবঙ্গের (South Bengal) বিভিন্ন জেলায় বৃষ্টি বাড়বে। আগামী পাঁচ থেকে সাতদিন বজ্রবিদ্যুৎ-সহ (Thunderstorm with Lightning) বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আলিপুর আবহাওয়া দপ্তর (Alipore Weather Office) জানিয়েছে, আজ কলকাতা (Kolkata), হাওড়া (Howrah), হুগলি (Hooghly), উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা (North & South 24 Parganas), পূর্ব ও পশ্চিম মেদিনীপুর (East & West Midnapore), ঝাড়গ্রাম (Jhargram) ও বাঁকুড়া (Bankura)-তে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। শনিবার পঞ্চমীর দিন দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও ঝাড়গ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এদিকে অষ্টমীতে (Ashtami) নতুন করে আরেকটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে বঙ্গোপসাগরে (Bay of Bengal)। তার জেরে নবমীর রাত থেকে বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গ। তবে সেটি নির্ভর করবে ঘূর্ণাবর্তের গতিপ্রকৃতির উপর।

কলকাতার আকাশ বৃহস্পতিবার সকালে পরিষ্কার থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে মেঘলা হতে পারে। স্থানীয়ভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। শনিবার দিনভর আকাশ মেঘলা থাকবে এবং বেশ কয়েক পশলা বৃষ্টি হতে পারে। যদিও আপাতত ভারী বৃষ্টির সম্ভাবনা কম।

Advertisement

উত্তরবঙ্গে (North Bengal) আগামী কয়েকদিন বৃষ্টির সম্ভাবনা তুলনামূলকভাবে কম। তবে দার্জিলিং (Darjeeling), কালিম্পং (Kalimpong) ও আলিপুরদুয়ারে (Alipurduar) বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৭ সেপ্টেম্বর থেকে উত্তরবঙ্গের সব জেলায় বৃষ্টি বাড়বে। তবে ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে হাওয়া অফিস।

Dwip Narayan Chakraborty is a dedicated journalist, digital content creator, and web strategist at Bengal Xpress. With a strong background in web design, digital marketing, and news media, he crafts compelling regional and national stories that inform, engage, and inspire. Dwip brings a unique blend of technical expertise and editorial vision, ensuring Bengal Xpress remains at the forefront of digital journalism in West Bengal. When he's not writing or managing the site, he's exploring new tools to innovate online news delivery.

Continue Reading
Advertisement