সোপিয়ানে সেনা-জঙ্গি গুলির লড়াই, খতম ৩ লস্কর জঙ্গি
Connect with us

দেশের খবর

সোপিয়ানে সেনা-জঙ্গি গুলির লড়াই, খতম ৩ লস্কর জঙ্গি

Joy Chakraborty

Published

on

জম্মু-কাশ্মীরের সোপিয়ান জেলায় ফের সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত উপত্যকা

জম্মু-কাশ্মীরের সোপিয়ান জেলায় ফের সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত উপত্যকা। মঙ্গলবার সকালে চিরুণি তল্লাশির সময় হঠাৎই সেনার উপর গুলি চালায় লস্কর-ই-তইবা জঙ্গিরা। পাল্টা জবাবে সেনাবাহিনীর গুলিতে খতম হয় তিন জঙ্গি। জানা গেছে, এই তিনজন দীর্ঘদিন ধরেই গা ঢাকা দিয়ে ছিল উপত্যকার জঙ্গলে।

সেনা সূত্রে খবর, এখনও অভিযান চালাচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা, কারণ ওই এলাকায় আরও কিছু সশস্ত্র জঙ্গি লুকিয়ে থাকার আশঙ্কা রয়েছে। পাহাড়ি ও ঘন জঙ্গলের মধ্যে জঙ্গিদের খোঁজে চলছে অপারেশন। গোটা অঞ্চল ঘিরে ফেলা হয়েছে, যাতে কোনও জঙ্গি পালিয়ে যেতে না পারে।

আরও পড়ুন – পহেলগাম হামলায় জড়িত জঙ্গিদের খোঁজ দিলেই ২০ লক্ষ টাকার পুরস্কার, বড় পদক্ষেপ পুলিশের

পহেলগাম হামলার পর থেকেই চলছে বড়সড় জঙ্গি দমন অভিযান

সম্প্রতি পহেলগামে জঙ্গি হামলার পর গোটা জম্মু-কাশ্মীরে বাড়ানো হয়েছে নিরাপত্তা। গোয়েন্দা রিপোর্ট অনুযায়ী, পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীর থেকে বহু জঙ্গি গোপনে ভারতে প্রবেশ করেছে। এদের অনেকেই গ্রামীণ বনাঞ্চলে আত্মগোপন করে রয়েছে।

Advertisement

পাহেলগাম হামলার জেরে জারি হয়েছে ‘অপারেশন সিঁদুর’, যার আওতায় চলছে একটানা তল্লাশি অভিযান। সেনা ও আধাসামরিক বাহিনী প্রতিদিন উপত্যকার বিভিন্ন জেলায় চিরুনি তল্লাশি চালাচ্ছে। সোপিয়ান তারই অংশ।

বিদেশি জঙ্গির উপস্থিতির ইঙ্গিত

সেনা সূত্রের খবর অনুযায়ী, মঙ্গলবারের এনকাউন্টারে যে তিন জঙ্গিকে খতম করা হয়েছে, তাদের মধ্যে দু’জন বিদেশি জঙ্গি ছিল বলেই প্রাথমিক অনুমান। তবে এদের পহেলগাম হামলার সঙ্গে কোনও প্রত্যক্ষ যোগ রয়েছে কি না, তা এখনও নিশ্চিত নয়। বিষয়টি খতিয়ে দেখছে গোয়েন্দা বিভাগ।

পরিস্থিতি নিয়ন্ত্রণে, এনকাউন্টার এখনও চলছে

বর্তমানে সোপিয়ানের একাধিক গ্রাম ও জঙ্গল ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। কোথাও কোথাও গুলির শব্দ শোনা যাচ্ছে। সেনা সতর্কতামূলক অবস্থানে রয়েছে। সেনা ও পুলিশ বাহিনী একযোগে এলাকাটিকে নিরাপদ করে তোলার চেষ্টা চালাচ্ছে।

Advertisement

Dwip Narayan Chakraborty is a dedicated journalist, digital content creator, and web strategist at Bengal Xpress. With a strong background in web design, digital marketing, and news media, he crafts compelling regional and national stories that inform, engage, and inspire. Dwip brings a unique blend of technical expertise and editorial vision, ensuring Bengal Xpress remains at the forefront of digital journalism in West Bengal. When he's not writing or managing the site, he's exploring new tools to innovate online news delivery.

Continue Reading
Advertisement