Ladakh News: লাদাখ অশান্তিতে গ্রেপ্তার ৫০, কংগ্রেস কাউন্সিলারের নামে FIR – বিরোধীদের তোপ
Connect with us

দেশের খবর

লাদাখ অশান্তিতে গ্রেপ্তার ৫০, কংগ্রেস কাউন্সিলারের নামে FIR – বিরোধীদের তোপ

Joy Chakraborty

Published

on

50 arrested in Ladakh unrest, FIR filed against Congress councilor – Opposition slams

লাদাখ (Ladakh)-এর পরিস্থিতি বৃহস্পতিবারও থমথমে। হিংসা ও ভাঙচুরের ঘটনায় বৃহস্পতিবার সকাল পর্যন্ত মোট ৫০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। লাদাখের একাধিক জায়গায় জারি রয়েছে কার্ফু (Curfew)। তবে স্বরাষ্ট্র মন্ত্রক (Home Ministry) জানিয়েছে, বুধবার বিকেলের পর থেকে নতুন কোনও অশান্তির ঘটনা ঘটেনি।

সম্প্রতি এক ভিডিও (Video) প্রকাশ্যে এসেছে, যাতে বিক্ষোভকারীদের সঙ্গে দেখা গিয়েছে স্থানীয় কংগ্রেস কাউন্সিলার ফুন্টসগ স্ট্যানজিন সেপাগকে। লাদাখের লেফটেন্যান্ট গভর্নর (Lieutenant Governor) কবিন্দর গুপ্ত এই সংঘর্ষকে ‘ষড়যন্ত্র’ বলে মন্তব্য করেছেন। তিনি আশ্বাস দিয়েছেন, হিংসাত্মক ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি ওই কংগ্রেস কাউন্সিলারের নামে পুলিশ FIR করেছে।

[the-post-grid id=”900″ title=”আরও পড়ুন”]

তৃণমূল কংগ্রেস সাংসদ মহুয়া মৈত্র এক্স (X) হ্যান্ডলে লিখেছেন— “লাদাখ বছরের পর বছর ধৈর্য ধরে অপেক্ষা করেছে। কেন্দ্র কোনও প্রতিশ্রুতি পূরণ করেনি। এখন তাদের দেশদ্রোহী আখ্যা দেওয়া হচ্ছে, যা অত্যন্ত ঘৃণ্য।”
অন্যদিকে কংগ্রেস সাংসদ মনোজ তিওয়ারি জানিয়েছেন— “অত্যন্ত সংবেদনশীলতার সঙ্গে বিষয়টি দেখা দরকার। একটি শান্তিপূর্ণ আন্দোলন কীভাবে হিংসাত্মক হয়ে উঠল, তার তদন্ত হওয়া উচিত।”

Advertisement

Advertisement

বুধবার লেহতে (Leh) অগ্নিসংযোগ, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৯০-এর বেশি নাগরিক ও পুলিশ কর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিপুল সংখ্যক পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়। ছোড়া হয় কাঁদানে গ্যাসের শেল (Tear Gas Shell)। স্বরাষ্ট্র মন্ত্রক সরাসরি সোনম ওয়াংচুককে দায়ী করেছে, তাঁর অনশন চলাকালীন ভাষণে নেপালের জেন জ়িদের (Zen Z) প্রতিবাদের প্রসঙ্গ তুলে ধরায় আন্দোলনকারীরা উত্তেজিত হয়ে ওঠে বলে দাবি সরকারের।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে লাদাখকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়ার দাবি তুলছেন নাগরিকরা। এই আন্দোলনের পুরোভাগে রয়েছেন সোনম ওয়াংচুক (Sonam Wangchuk)। আগামী ৬ অক্টোবর আন্দোলনকারীদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসার কথা রয়েছে কেন্দ্রীয় সরকারের। তবে তার আগেই বুধবার সকাল থেকে অশান্তি শুরু হয় লেহতে। হামলা হয় পুলিশকে লক্ষ্য করে, ভাঙচুর হয় গাড়ি ও বিজেপি (BJP) অফিস। যদিও ঘটনার পর শান্তিপূর্ণ পথে আন্দোলন চালিয়ে যাওয়ার বার্তা দিয়েছেন ওয়াংচুক।

Advertisement

Dwip Narayan Chakraborty is a dedicated journalist, digital content creator, and web strategist at Bengal Xpress. With a strong background in web design, digital marketing, and news media, he crafts compelling regional and national stories that inform, engage, and inspire. Dwip brings a unique blend of technical expertise and editorial vision, ensuring Bengal Xpress remains at the forefront of digital journalism in West Bengal. When he's not writing or managing the site, he's exploring new tools to innovate online news delivery.