পাকিস্তানে নিষিদ্ধ ছবির সুরেই অভ্যর্থনা, বিলাওয়ালকে ঘিরে তীব্র আলোচনা
Connect with us

আন্তর্জাতিক

পাকিস্তানে নিষিদ্ধ ছবির সুরেই অভ্যর্থনা, বিলাওয়ালকে ঘিরে তীব্র আলোচনা

নিষিদ্ধ বলিউড সিনেমা ‘ধুরন্ধর’-এর গান ‘FA9LA’ বাজিয়ে পাকিস্তানে স্বাগত জানানো হল পিপিপি নেতা বিলাওয়াল ভুট্টোকে। ঘটনা ঘিরে তীব্র আলোচনা।

Joy Chakraborty

Published

on

পাকিস্তানে নিষিদ্ধ (Banned) বলিউড সিনেমা ‘ধুরন্ধর’ (Dhurandhar)-এ ব্যবহৃত জনপ্রিয় গান ‘FA9LA’ বাজিয়ে স্বাগত জানানো হল পাকিস্তান পিপলস পার্টির (Pakistan Peoples Party – PPP) নেতা বিলাওয়াল ভুট্টোকে (Bilawal Bhutto)। এই ঘটনাকে ঘিরে ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় (Social Media) শুরু হয়েছে তুমুল আলোচনা ও বিতর্ক।

উল্লেখযোগ্যভাবে, এই একই সিনেমায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী বেনজির ভুট্টোর (Benazir Bhutto) ছবি ব্যবহারের অভিযোগ তুলে করাচির (Karachi) আদালতে মামলা করেছিল পিপিপি। শুধু তাই নয়, সিনেমার অভিনেতা ও কলাকুশলীদের বিরুদ্ধে এফআইআর (FIR) দায়েরের আবেদনও জানানো হয়েছিল। সেই আবহেই ‘ধুরন্ধর’-এর গান বাজিয়ে বিলাওয়ালকে সংবর্ধনা দেওয়ার ঘটনা রাজনৈতিক মহলে নতুন করে প্রশ্ন তুলছে।

সম্প্রতি মুক্তিপ্রাপ্ত রণবীর সিং (Ranveer Singh) ও অক্ষয় খান্না (Akshaye Khanna) অভিনীত সিনেমা ‘ধুরন্ধর’ ঘিরে রাজনৈতিক উত্তেজনা তুঙ্গে। ছবিতে করাচির (Karachi) আন্ডারওয়ার্ল্ড (Underworld) ও সন্ত্রাসবাদীদের সঙ্গে রাজনৈতিক যোগের ইঙ্গিত দেখানো হয়েছে। সেই কারণেই পাকিস্তানে সিনেমাটি নিষিদ্ধ করা হয়েছে। শুধু পাকিস্তান নয়, মধ্যপ্রাচ্যের (Middle East) ছ’টি দেশেও সিনেমাটির মুক্তি আটকে দেওয়া হয়েছে। তবে এত নিষেধাজ্ঞার মাঝেও বক্স অফিসে (Box Office) ঝড় তুলেছে ছবিটি।

‘ধুরন্ধর’-এর কাহিনির একটি বড় অংশ করাচির লিয়ারি টাউন (Lyari Town) এলাকায় পিপিপির রাজনৈতিক যোগের এক কাল্পনিক গল্পকে ঘিরে। সিনেমায় দেখানো হয়েছে, ভারতের এক গুপ্তচর (Indian Spy) নাম ও পরিচয় বদলে গ্যাংয়ের মধ্যে ঢুকে পড়ে। করাচির ডন রহমান ডাকাতের (Rehman Dakat) চরিত্রে অভিনয় করেছেন অক্ষয় খান্না। সেই চরিত্রকে কেন্দ্র করেই একটি দৃশ্যে ব্যবহৃত হয়েছে ‘FA9LA’ গানটি।

Advertisement

এই গানটি গেয়েছেন বাহরিনের (Bahrain) জনপ্রিয় র‍্যাপার ফ্লিপারচি (Flipperachi)। আরব দুনিয়ায় (Arab World) গানটি আগেই জনপ্রিয় ছিল। তবে বলিউড সিনেমায় ব্যবহারের পর তার জনপ্রিয়তা নতুন মাত্রা পেয়েছে। সেই ‘পাকিস্তান-বিরোধী’ সিনেমার গান দিয়েই বাস্তব জীবনে বিলাওয়াল ভুট্টোকে স্বাগত জানানোয় বিতর্ক আরও উসকে উঠেছে।

এদিকে পাকিস্তানে নিষিদ্ধ হওয়া সত্ত্বেও ‘ধুরন্ধর’ সে দেশে অবৈধভাবে (Piracy) বিপুল সংখ্যায় ডাউনলোড করা হয়েছে বলে দাবি। রিপোর্ট অনুযায়ী, মাত্র দু’সপ্তাহে পাকিস্তানে ২০ লক্ষেরও বেশি মানুষ এই সিনেমাটি বেআইনিভাবে ডাউনলোড করেছেন। এমনকী শাহরুখ খানের (Shah Rukh Khan) ‘রইস’ ছবির পাইরেসি রেকর্ডও নাকি ভেঙে দিয়েছে ‘ধুরন্ধর’।

এই পরিস্থিতিতে সিনেমাটির পাইরেসি নিয়ে উদ্বেগে পাকিস্তানের গুপ্তচর সংস্থা আইএসআই (ISI)। পাশাপাশি আইএসআই ও আইএসপিআর (ISPR) নাকি ‘ধুরন্ধর’-এর বিভিন্ন ক্লিপ ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভারতের বিরুদ্ধে পাল্টা প্রচার চালাচ্ছে। এর মধ্যেই লিয়ারির গল্পের পালটা সিনেমা তৈরির সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। আগামী মাসেই মুক্তি পেতে পারে ‘মেরা লিয়ারি’ (Mera Lyari)।

Advertisement

Dwip Narayan Chakraborty is a dedicated journalist, digital content creator, and web strategist at Bengal Xpress. With a strong background in web design, digital marketing, and news media, he crafts compelling regional and national stories that inform, engage, and inspire. Dwip brings a unique blend of technical expertise and editorial vision, ensuring Bengal Xpress remains at the forefront of digital journalism in West Bengal. When he's not writing or managing the site, he's exploring new tools to innovate online news delivery.

Continue Reading
Advertisement