সন্তোষ মিত্র স্কোয়ার পুজোয় লাইট–সাউন্ড সংস্থাকে পুলিশের নোটিস, বিতর্কে সজল ঘোষ বনাম তৃণমূল
Connect with us

বাংলার খবর

সন্তোষ মিত্র স্কোয়ার পুজোয় লাইট–সাউন্ড সংস্থাকে পুলিশের নোটিস, বিতর্কে সজল ঘোষ বনাম তৃণমূল

সন্তোষ মিত্র স্কোয়ার পুজোয় লাইট–সাউন্ড সংস্থাকে নোটিস পাঠিয়েছে পুলিশ। বিজেপি কাউন্সিলর সজল ঘোষ প্রশাসনের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলেছেন, তৃণমূলের দাবি—তিনি সস্তা জনপ্রিয়তা চাইছেন।

Dharitri Sikder

Published

on

সন্তোষ মিত্র স্কোয়ারে

কলকাতা: একদিন আগেই স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ উদ্বোধন করেছিলেন সন্তোষ মিত্র স্কোয়ারের (Santosh Mitra Square) দুর্গাপুজো। উদ্বোধনের পর থেকেই বাড়ছে মানুষের ভিড়, আর ভিড়ের পাশাপাশি বাড়ছে বিতর্কও। সর্বশেষে মুচিপাড়া থানার (Muchipara Thana) পুলিশ নোটিস পাঠাল পুজোর লাইট অ্যান্ড সাউন্ড (Light & Sound) দায়িত্বে থাকা সংস্থাকে।

পুলিশের দাবি, সংস্থার কাছ থেকে লাইসেন্স (License), উদ্যোক্তাদের সঙ্গে চুক্তিপত্র (Agreement), জিএসটি (GST) নথি, সাউন্ড লিমিটার (Sound Limiter) সংক্রান্ত কাগজপত্র এবং অনুমতিপত্র জমা দিতে হবে। হাইকোর্ট (High Court) ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের (Pollution Control Board) নির্দেশের কথাও উল্লেখ রয়েছে সেই নোটিসে। রাজস্থানের AK Projecting নামের সংস্থাকে সরাসরি নোটিস দেওয়া হয়েছে।

এদিকে বিজেপি কাউন্সিলর সজল ঘোষ প্রশাসনের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁর অভিযোগ, “আমার বিজ্ঞাপনদাতাকে তিন ঘণ্টা বসিয়ে রেখেছে পুলিশ। এবার যারা বাইরে থেকে লাইট–সাউন্ড করছে, তাদের লাইসেন্স চাইছে। অথচ অনুমতি দিয়েছে পুলিশই। যদি এভাবে বাধা দেওয়া হয়, আমরা মণ্ডপ নিষ্প্রদীপ করতে বাধ্য হব।”

পাল্টা তৃণমূলের মুখপাত্র অরূপ চক্রবর্তী দাবি করেছেন, সজল ঘোষ ইচ্ছে করেই বিতর্ক তৈরি করছেন। তাঁর বক্তব্য, “পুজো হিট করতে গেলে বিতর্ক করো, প্রশাসনকে গাল দাও। কিন্তু যদি কোনও দুর্ঘটনা ঘটে, লাইসেন্সবিহীন সংস্থার দায় কে নেবে? পুলিশ কেবল নথি চাইছে, পুজো বন্ধ করছে না। তাহলে সজল ঘোষ এত ব্যস্ত কেন?”

Advertisement

Continue Reading
Advertisement