চতুর্থীর সকালে ছেলের ছবি প্রকাশ্যে আনলেন পরম-পিয়া, ভালোবাসায় ভাসছে নেটদুনিয়া
Connect with us

বিনোদন

চতুর্থীর সকালে ছেলের ছবি প্রকাশ্যে আনলেন পরম-পিয়া, ভালোবাসায় ভাসছে নেটদুনিয়া

চতুর্থীর সকালে ছেলের ছবি প্রকাশ্যে আনলেন পরম-পিয়া। সাড়ে তিন মাস বয়সি নিষাদকে দেখে ভালোবাসায় ভাসছে নেটিজ়েনরা। নাম নিয়েও উচ্ছ্বাস অনুরাগীদের মধ্যে।

Dharitri Sikder

Published

on

সঙ্গীতের সুরে বাঁধা নাম, পরম-পিয়ার সন্তানকে ঘিরে উচ্ছ্বাস নেটপাড়ায়

চতুর্থীর সকালে চমক দিলেন পরমব্রত (Parambrata) ও পিয়া (Pia) চক্রবর্তী। তাঁদের ফুটফুটে ছেলের ছবি প্রকাশ্যে আনলেন মা পিয়া নিজেই। বড় বড় চোখ, অবাক দৃষ্টি আর মায়ায় মোড়া হাসি— তিন মাস বয়সি খুদের ছবি দেখে নেটিজ়েনরা (Netizens) ভরিয়ে দিলেন ভালোবাসায়।

প্রসঙ্গত, চলতি বছরের ১ জুন পরম-পিয়ার ঘর আলো করে আসে সন্তান। বর্তমানে তার বয়স সাড়ে তিন মাস। নাম রাখা হয়েছে ‘নিষাদ’ (Nishad)— সঙ্গীতের সপ্তম সুর, যার অর্থও বিশেষ, “যাকে দুঃখ কখনও ছুঁতে পারে না”। সুর, শক্তি ও শান্তির প্রতীক এই নামের সঙ্গেই ছেলের ডাকনাম রাখা হয়েছে ‘নডি’ (Nodi)।

শুক্রবার পিয়া শেয়ার (Share) করেছেন ছেলের দুটি ছবি। প্রথম ছবিতে দেখা যাচ্ছে, আকাশি জামা পরে বিছানায় শুয়ে আছে খুদে। দ্বিতীয় ছবিতে কারও কোলে বসে কৌতূহলী চোখে ক্যামেরার দিকে তাকিয়ে সে। ক্যাপশনে মা পিয়া লিখেছেন— “এই হলো নিষাদ, সঙ্গীতের সপ্তম সুর, যাকে দুঃখ ছুঁতে পারে না। ওর ডাক নাম নডি, বড় মাথাওয়ালা ছোট্ট ছেলে। কী সুন্দর না?”

 

View this post on Instagram

 

Advertisement

A post shared by Piya Chakraborty (@piya_chakraborty)

পুজোর আগে এই চমক দেখে উচ্ছ্বসিত ভক্তরা। ইন্ডাস্ট্রির (Industry) সহকর্মীরাও ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন ছোট্ট নিষাদকে। অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ (Ridhima Ghosh) লাল হার্ট ইমোজি দিয়ে জানিয়েছেন আবেগ। অনিন্দিতা রায়চৌধুরী ও অনিন্দিতা বোসও স্নেহে ভরিয়ে দিয়েছেন খুদেকে।

২০২৩ সালের নভেম্বর মাসে বিয়ের পর চলতি বছরের ফেব্রুয়ারিতে পরম-পিয়া জানিয়েছিলেন, তাঁরা মা-বাবা হতে চলেছেন। জুন মাসে সেই প্রতীক্ষার অবসান। তাঁদের সংসারে আলো করে আসে নিষাদ। এবার ছেলেকে নিয়ে তৃতীয় বিবাহবার্ষিকী পালন করবেন এই তারকা দম্পতি।

Advertisement

Continue Reading
Advertisement