যেখানে সেখানে নয়, চাবি রাখার সঠিক দিক জানুন বাস্তুশাস্ত্রে
Connect with us

লাইফস্টাইল

যেখানে সেখানে নয়, চাবি রাখার সঠিক দিক জানুন বাস্তুশাস্ত্রে

Joy Chakraborty

Published

on

চাবির গোছা

দৈনন্দিন জীবনে চাবি (key) আমাদের অত্যন্ত প্রয়োজনীয় একটি জিনিস। বাড়ি, অফিস, গাড়ি, আলমারি থেকে শুরু করে নানা কাজেই একাধিক চাবি ব্যবহার করতে হয়। তবে বাস্তুশাস্ত্র (Vastu Shastra) বলছে, সব চাবির ব্যবহার এক রকম না হলেও চাবি রাখার নিয়ম অত্যন্ত গুরুত্বপূর্ণ।

অনেক সময় দেখা যায়, এমন কিছু চাবি আমরা বাড়িতে রেখে দিই যার তালা (lock) আর ব্যবহারেই নেই। তালা ছাড়া চাবির কোনও প্রয়োজন নেই। তবু সেই সব চাবি ঘরের কোণে কোণে ছড়িয়ে থাকে। বাস্তু বিশেষজ্ঞদের মতে, এই অভ্যাস সংসারে নেগেটিভ এনার্জি (negative energy) তৈরি করতে পারে।

আরও পড়ুন – নতুন বছরে ব্যবসায় লাভ বাড়াতে মানুন বাস্তুর এই ৫ কার্যকর টোটকা

চাবি নির্দিষ্ট স্থানে না রাখলে যেমন তা হারিয়ে যাওয়ার আশঙ্কা থাকে, তেমনই চাবি খুঁজতে গিয়ে সময় নষ্ট হয়। এর পাশাপাশি বাস্তু দোষ (Vastu dosh) তৈরি হওয়ার সম্ভাবনাও থাকে। বাস্তুশাস্ত্র অনুসারে বাড়ির কোথায় চাবি রাখা শুভ আর কোথায় অশুভ, তা জেনে নেওয়া জরুরি।

অফিস বা দোকানের চাবি

বাস্তু মতে, অফিস বা দোকানের চাবি রাখা সবচেয়ে ভালো ঘরের উত্তর-পশ্চিম (north-west) দিকে। আবার আলমারির চাবি রাখার জন্য আদর্শ স্থান হল দক্ষিণ-পশ্চিম (south-west) দিক। এই দুই দিকে চাবি রাখলে পজিটিভ এনার্জি (positive energy) প্রবাহিত হয় এবং কাজকর্মে স্থিরতা আসে।

Advertisement

পুজোর স্থানে চাবি রাখা

অনেকে চাবি হারানোর ভয়ে ঠাকুরের আসনে একটি চাবি রেখে দেন। কিন্তু বাস্তুশাস্ত্র অনুযায়ী এটি মোটেও শুভ নয়। পুজোর স্থানে চাবি রাখলে ঈশ্বরের চিন্তা থেকে মন সরে গিয়ে অর্থ ও সম্পদের চিন্তায় বেশি আটকে যায়। এর ফলে বাড়ির পবিত্র পরিবেশ নষ্ট হয় এবং পজিটিভ এনার্জি কমে যেতে পারে। তাই পুজোর আসনে কখনোই চাবি রাখা উচিত নয়।

ঘরের ব্রহ্মস্থানে চাবি

বাড়ির ব্রহ্মস্থান (Brahmasthan) হল ঘরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। এই জায়গায় ধাতুর তৈরি চাবি রাখা একেবারেই অশুভ বলে মনে করেন বাস্তু বিশেষজ্ঞরা। ব্রহ্মস্থান যতটা সম্ভব খালি রাখা উচিত। এখানে চাবি রাখলে নেগেটিভ এনার্জি বাড়ে, যার প্রভাব পড়ে পারিবারিক সম্পর্কে। সংসারে অশান্তি ও মনোমালিন্য তৈরি হতে পারে।

উত্তর-পূর্ব দিকে চাবি রাখা

বাস্তু মতে, বাড়ির উত্তর-পূর্ব (north-east) দিক ঈশ্বরের স্থান বলে বিবেচিত। এই দিকে নোংরা বা ধাতুর তৈরি কোনও জিনিস রাখা উচিত নয়। চাবিতে অনেকের হাত পড়ে এবং সাধারণত আমরা তা পরিষ্কার করি না। তাই উত্তর-পূর্ব দিকে চাবি রাখা অশুভ বলে ধরা হয়।

Advertisement

Dwip Narayan Chakraborty is a dedicated journalist, digital content creator, and web strategist at Bengal Xpress. With a strong background in web design, digital marketing, and news media, he crafts compelling regional and national stories that inform, engage, and inspire. Dwip brings a unique blend of technical expertise and editorial vision, ensuring Bengal Xpress remains at the forefront of digital journalism in West Bengal. When he's not writing or managing the site, he's exploring new tools to innovate online news delivery.