Connect with us

খেলাধুলা

পাকিস্তানের অভিযোগ খারিজ, সূর্যকুমারকে নির্দোষ ঘোষণা করল ICC

পাকিস্তানের অভিযোগ খারিজ করল ICC। সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) শাস্তি না দিয়ে শুধু সতর্কবার্তা দেওয়া হল। এশিয়া কাপ ম্যাচের পর মন্তব্য ঘিরে শুরু হয়েছিল বিতর্ক।

Dharitri Sikder

Published

on

Suryakumar Yadav

পাকিস্তানের অভিযোগের জেরে সূর্যকুমার যাদবকে (Suryakumar Yadav) শুনানির মুখে দাঁড়াতে হয়েছিল। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) তাঁকে ডেকে পাঠায়। তবে শেষ পর্যন্ত পাকিস্তানের দাবি খুব একটা ধোপে টিকল না। শাস্তি নয়, বরং শুধু সতর্ক করেই ছেড়ে দেওয়া হয়েছে ভারতীয় ব্যাটারকে।

রিপোর্ট অনুযায়ী, সূর্যকে ICC কেবল জানিয়েছে ভবিষ্যতে যেন আন্তর্জাতিক মঞ্চে (International Stage) রাজনৈতিক মন্তব্য না করেন। এশিয়া কাপ (Asia Cup) গ্রুপ ম্যাচে পাকিস্তানকে হারানোর পর পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সূর্য পহেলগাম হামলা (Pahalgam Attack) এবং অপারেশন সিঁদুর (Operation Sindoor)-এর প্রসঙ্গ তোলেন। তিনি জয়ের কৃতিত্ব দেন ভারতীয় সেনাকে (Indian Army) এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান।

এ নিয়েই পাকিস্তান তীব্র আপত্তি তোলে। তাদের অভিযোগ, সূর্য আন্তর্জাতিক মঞ্চে রাজনৈতিক বক্তব্য রেখেছেন। তাই শাস্তির দাবি করে তারা সরাসরি ICC-তে অভিযোগ দায়ের করে। নিয়ম মেনেই ICC ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন (Richie Richardson) সূর্যকে জিজ্ঞাসাবাদ করেন। তবে শেষ পর্যন্ত জানানো হয় সূর্য দোষী নন। শুধু সতর্কবার্তা দেওয়া হয়েছে তাঁকে। যদিও বিশেষজ্ঞদের ধারণা, চূড়ান্ত রিপোর্টে আর্থিক জরিমানা (Financial Penalty) হতে পারে।

অন্যদিকে ভারতের পক্ষ থেকেও পাল্টা অভিযোগ উঠেছে। সাহিবজ়াদা ফারহান (Sahibzada Farhan) হাফ সেঞ্চুরির পর বন্দুক চালানোর ভঙ্গিতে সেলিব্রেশন করেন, আর হ্যারিস রউফ (Haris Rauf) হাতের অঙ্গভঙ্গিতে ভারতীয় সমর্থকদের কটাক্ষ করেন—এই অভিযোগ নিয়ে BCCI ICC-তে রিপোর্ট জমা দিয়েছে। তবে সে বিষয়ে এখনও কোনও পদক্ষেপ নেয়নি ICC।

Advertisement

Continue Reading
Advertisement