Raktabeej 2: পুজোর আগে হাউসফুল ‘রক্তবীজ ২’, দর্শকের রায়ে আপ্লুত অঙ্কুশ
Connect with us

বিনোদন

পুজোর আগে হাউসফুল ‘রক্তবীজ ২’, দর্শকের রায়ে আপ্লুত অঙ্কুশ

Joy Chakraborty

Published

on

'Raktabeej 2' housefull before Puja, Ankush overwhelmed by audience's verdict

পুজোর (Durga Puja) মরশুমে টলিউডে (Tollywood) সবসময়ই থাকে একাধিক বড় বাজির সিনেমা। এ বছরও তার ব্যতিক্রম নয়। ‘রক্তবীজ ২’ (Raktabeej 2) মুক্তির আগেই চমক দেখাল বক্স অফিসে (Box Office)। নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায়ের রাজনৈতিক থ্রিলার (Political Thriller) অগ্রিম বুকিং (Advance Booking) খুলতেই ঝড় তুলেছে দর্শকের মধ্যে। ফলে বিনোদিনী থিয়েটারের (Binodini Theatre) বাইরে ঝুলছে হাউসফুল (Housefull) বোর্ড।

প্রথমে ঘোষণা ছিল ২৬ সেপ্টেম্বর মুক্তি পাবে চারটি বাংলা ছবি। তবে সময়ের আগেই পাল্টে গেল হিসাব। দেবের ‘রঘু ডাকাত’ (Raghu Dakat) মুক্তির দিন এগিয়ে আনা হয়েছে ২৫ সেপ্টেম্বর। এরপর উইন্ডোজ (Windows)-এর তরফেও ঘোষণা হয়, একই দিনে মুক্তি পাবে ‘রক্তবীজ ২’। ফলে স্বাভাবিকভাবেই টলিউডে শুরু হয়েছে তুমুল প্রতিযোগিতা।

'Raktabeej 2' housefull before Puja, Ankush overwhelmed by audience's verdict

প্রেক্ষাগৃহ মালিক জয়দীপ মুখোপাধ্যায় জানিয়েছেন— “২৫ তারিখে ‘রঘু ডাকাত’ এবং ‘রক্তবীজ ২’ দুটোই মুক্তি পাবে। ২৬ তারিখে বাকি ছবিগুলোর শো রয়েছে। আগাম বুকিংয়ে দুটো ছবিই ভাল করছে। মুক্তির আগেই হাউসফুল শো বাংলা সিনেমার জন্য বড় ইতিবাচক দিক।”

‘রক্তবীজ ২’-এর খলনায়ক মুনির চরিত্রে অভিনয় করছেন অঙ্কুশ হাজরা। অভিনেতা জানালেন— “মানুষের উত্তেজনা দেখে আমি আপ্লুত। বুক মাই শো (BookMyShow)-তে দেখলাম ষষ্ঠীর (Shasthi) টিকিটও আগেভাগেই কাটছেন দর্শকরা। এটি আমাদের জন্য ভীষণ আশার।”

Advertisement

ফলে টলিপাড়ায় এখন চর্চা— ২৫ সেপ্টেম্বরের পুজো রিলিজে আসল লড়াই হবে ‘রঘু ডাকাত’ বনাম ‘রক্তবীজ ২’-এর মধ্যে। ইতিমধ্যেই দু’পক্ষের ফ্যানক্লাবও (Fan Club) প্রচারে তুমুল সরব।

Dwip Narayan Chakraborty is a dedicated journalist, digital content creator, and web strategist at Bengal Xpress. With a strong background in web design, digital marketing, and news media, he crafts compelling regional and national stories that inform, engage, and inspire. Dwip brings a unique blend of technical expertise and editorial vision, ensuring Bengal Xpress remains at the forefront of digital journalism in West Bengal. When he's not writing or managing the site, he's exploring new tools to innovate online news delivery.

Continue Reading
Advertisement