Connect with us

বিনোদন

আরিয়ান খানের ওয়েব সিরিজ ঘিরে সমীর ওয়াংখেড়ের মানহানির মামলা, দিল্লি হাই কোর্টে খারিজ

আরিয়ান খানের পরিচালিত ওয়েব সিরিজ ‘The Ba*ds of Bollywood’ ঘিরে মানহানির মামলা দায়ের করেন প্রাক্তন এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ে। শাহরুখ-আরিয়ানের বিরুদ্ধে ২ কোটি টাকার ক্ষতিপূরণের দাবি তুললেও দিল্লি হাই কোর্টে টেকেনি মামলা।

Dharitri Sikder

Published

on

আরিয়ান খান

শাহরুখপুত্র আরিয়ান খান পরিচালিত ওয়েব সিরিজ “The Ba*ds of Bollywood” মুক্তির পর থেকেই তীব্র বিতর্কের সৃষ্টি হয়েছে। প্রাক্তন এনসিবি (NCB) কর্তা সমীর ওয়াংখেড়ে (Sameer Wankhede) দাবি করেছেন, এই সিরিজে তাঁকে উদ্দেশ্য করে কুরুচিকরভাবে উপস্থাপন করা হয়েছে। শুধু তাই নয়, আইন প্রয়োগকারী সংস্থাগুলিকে (Law Enforcement Agencies) খাটো করার অভিযোগও তুলেছেন তিনি।

এই অভিযোগের ভিত্তিতে শাহরুখ খান ও আরিয়ান খানের বিরুদ্ধে ২ কোটি টাকার মানহানি মামলা (Defamation Case) দায়ের করেন ওয়াংখেড়ে। তাঁর দাবি, সিরিজটির কয়েকটি দৃশ্যে ‘সত‍্যমেব জয়তে’ সংলাপ উচ্চারণের পর অশালীন ইঙ্গিত দেখানো হয়েছে, যা জাতীয় সম্মান আইন, ১৯৭১ অনুসারে অপরাধ।

ওয়াংখেড়ে আরও বলেন, “এই সিরিজ কেবল আমার ব্যক্তিগত মর্যাদাহানিই করেনি, বরং সমাজে পুলিশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে।” ক্ষতিপূরণের টাকা তিনি ক্যানসার (Cancer) রোগীদের চিকিৎসায় দান করার ইচ্ছাও প্রকাশ করেন।

তবে দিল্লি হাই কোর্ট (Delhi High Court) এই মামলার আবেদন খারিজ করে দেয়। বিচারপতির পর্যবেক্ষণ অনুযায়ী, মামলাটির ভিত্তি দিল্লির সঙ্গে সম্পর্কিত নয়, তাই দিল্লিতে এই মামলা গ্রহণযোগ্য নয়। এর ফলে, সমীর ওয়াংখেড়ের পরিকল্পনায় কার্যত জল ঢেলে দিয়েছে আদালত।

Advertisement

ওয়াংখেড়ে আদালতের কাছে এই সিরিজের ওপর স্থায়ী নিষেধাজ্ঞা (Permanent Ban) জারির আবেদনও করেন, যদিও এখনও পর্যন্ত রেড চিলিস (Red Chillies Entertainment) বা নেটফ্লিক্স (Netflix)-এর পক্ষ থেকে এ নিয়ে কোনও মন্তব্য আসেনি।

Continue Reading
Advertisement