দেশের খবর
সরকারি ব্যাঙ্কে আসছে বড় রদবদল! এখনই জেনে নিন কী হতে চলেছে আপনার অ্যাকাউন্টের ভবিষ্যৎ
আগামী বাজেটের আগেই সরকারি ব্যাঙ্ক সংযুক্তিকরণের ইঙ্গিত। ইউকো, সেন্ট্রাল ব্যাঙ্কসহ একাধিক রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক বড় ব্যাঙ্কে মিশে যেতে পারে।
আগামী অর্থবর্ষ ২০২৬–২৭-এর বাজেট (Union Budget 2026-27) ঘিরে এখন দেশজুড়ে জল্পনা তুঙ্গে। তবে এবার শুধু আয়কর বা ভর্তুকি নয়, সাধারণ মানুষের নজর সরাসরি দেশের ব্যাঙ্কিং সেক্টর (Banking Sector)-এর দিকে। কারণ, কেন্দ্রের এক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে বড়সড় পরিবর্তনের মুখে পড়তে চলেছে একাধিক সরকারি ব্যাঙ্ক (Public Sector Banks)।
আপনি কি ইউকো ব্যাঙ্ক (UCO Bank) বা সেন্ট্রাল ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (Central Bank of India)-এর গ্রাহক? তাহলে সতর্ক হওয়াই ভালো। সূত্রের খবর, কেন্দ্র শুরু করেছে ‘কনসোলিডেশন ২.০’ (Consolidation 2.0)—অর্থাৎ সরকারি ব্যাঙ্ক সংযুক্তিকরণের দ্বিতীয় ধাপ। লক্ষ্য একটাই—দেশের বর্তমান ১২টি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ককে কমিয়ে এনে মাত্র ৩ থেকে ৪টি বড় ব্যাঙ্কে রূপান্তর করা।
কী হতে পারে আগামী বাজেটে?
বিশ্বস্ত সূত্র জানাচ্ছে, পাঁচটি অপেক্ষাকৃত ছোট সরকারি ব্যাঙ্ককে (Small PSU Banks) দেশের বড় ব্যাঙ্কগুলোর সঙ্গে মিশিয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে। এই তালিকায় থাকতে পারে ইউকো ব্যাঙ্ক ও পঞ্জাব অ্যান্ড সিন্ধ ব্যাঙ্ক (Punjab & Sind Bank)। সংযুক্তিকরণ কার্যকর হলে বদলাতে পারে গ্রাহকদের অ্যাকাউন্ট নম্বর (Account Number), চেকবই (Cheque Book), এমনকি আইএফএসসি কোড (IFSC Code)-ও।
বিদেশি লগ্নি বাড়ানোর ছক?
বর্তমানে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে বিদেশি বিনিয়োগের ঊর্ধ্বসীমা (FDI Limit) ২০ শতাংশ। তবে তা বাড়িয়ে ৪৯ শতাংশ করার প্রস্তাব অর্থমন্ত্রকের বৈঠকে উঠেছে বলে খবর। বিশেষজ্ঞদের মতে, মূলধন জোগাড়ের জন্য সরকার নিজের অংশীদারিত্ব (Government Stake) ৫১ শতাংশে নামিয়ে আনতে পারে।
গ্রাহকদের উপর প্রভাব কতটা?
আগের দফার ব্যাঙ্ক সংযুক্তিকরণে (Bank Merger) প্রযুক্তিগত বিভ্রাট, সার্ভার সমস্যা ও শাখা বন্ধ হওয়ার মতো ভোগান্তির মুখে পড়েছিলেন বহু গ্রাহক। এবার কি সেই ভুল থেকে শিক্ষা নেবে কেন্দ্র? কোন কোন ব্যাঙ্ক মিশবে, তা এখনও স্পষ্ট নয়। কেন্দ্রীয় অর্থ প্রতিমন্ত্রী পঙ্কজ চৌধুরী অবশ্য এখনই নির্দিষ্ট কোনও ব্যাঙ্কের নাম ঘোষণা করেননি।
তবে একথা নিশ্চিত—এই পরিবর্তনের পরে আপনার ব্যাঙ্কের পরিষেবা (Banking Services) আরও সহজ হবে, না কি জটিল—সেদিকেই এখন তাকিয়ে লক্ষ লক্ষ গ্রাহক।
