ইলেকট্রিক ভেহিক্যাল শিল্পে আশার হাওয়া, রেয়ার আর্থ ম্যাগনেট রপ্তানি ফের শুরু করল বেজিং
Connect with us

দেশের খবর

ইলেকট্রিক ভেহিক্যাল শিল্পে আশার হাওয়া, রেয়ার আর্থ ম্যাগনেট রপ্তানি ফের শুরু করল বেজিং

ছয় মাস বন্ধ থাকার পর ভারতে রেয়ার আর্থ ম্যাগনেট রপ্তানি শুরু করল চিন। আপাতত চার সংস্থা পেয়েছে অনুমোদন। ব্যবহারে কড়া শর্ত দিয়েছে বেজিং।

Joy Chakraborty

Published

on

ছয় মাসের বিরতির পর অবশেষে ভারতে রেয়ার আর্থ ম্যাগনেট (Rare Earth Magnet) সরবরাহে সবুজ সংকেত (Green Signal) দিল চিন। ফলে খানিকটা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ভারতের ইলেকট্রিক ভেহিক্যাল (Electric Vehicle), রিনিউয়েবল এনার্জি (Renewable Energy) এবং কনজিউমার ইলেকট্রনিক্স (Consumer Electronics) শিল্প।

তবে, সরবরাহ পুনরায় চালু করলেও এর ব্যবহারে কড়া শর্ত আরোপ করেছে বেজিং (Beijing)। চীনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, তাদের পাঠানো রেয়ার আর্থ ম্যাগনেট কোনওভাবেই মিলিটারি (Military) কাজে ব্যবহার করা যাবে না এবং আমেরিকায় (USA) রপ্তানিও করা যাবে না। শুধুমাত্র ভারতের স্থানীয় শিল্পক্ষেত্রের (Local Industry Use Only) প্রয়োজনে এই ম্যাগনেট ব্যবহার করতে হবে— এমনটাই নির্দেশ দিয়েছে চিন।

এই শর্তের নিশ্চয়তা দিতে ভারতীয় সংস্থাগুলিকে এন্ড ইউজার সার্টিফিকেট (End User Certificate) জমা দিতে হয়েছে। যদিও এখনও পর্যন্ত সব সংস্থার আবেদন গৃহীত হয়নি। আপাতত চারটি ভারতীয় সংস্থা— হিতাচি (Hitachi), কন্টিনেন্টাল (Continental), জয় উষিন (Jai Ushin) এবং ডিই ডায়মন্ডস (DE Diamonds)— অনুমোদন পেয়েছে।

শিল্পমহলের এক সিনিয়র আধিকারিক জানিয়েছেন, “ছয় মাসের অচলাবস্থা কাটিয়ে পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। চারটি ভারতীয় সংস্থাকে রেয়ার আর্থ ম্যাগনেট আমদানির অনুমতি দেওয়া হয়েছে।” ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল (Randhir Jaiswal) বৃহস্পতিবার এই তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

ভারতের ইলেকট্রিক ভেহিক্যাল প্রস্তুতকারক সংস্থাগুলিই এই রেয়ার আর্থ ম্যাগনেটের সবচেয়ে বড় ক্রেতা। এছাড়াও প্রতিরক্ষা (Defense), মহাকাশ (Aerospace) এবং ইলেকট্রনিক্স ম্যানুফ্যাকচারিং (Electronics Manufacturing) সেক্টরেও এর ব্যাপক ব্যবহার রয়েছে। কিন্তু বিশ্বব্যাপী এই ম্যাগনেটের উৎপাদনের ৯০ শতাংশই চিনের নিয়ন্ত্রণে, ফলে প্রায় সব দেশই বেজিংয়ের উপর নির্ভরশীল।

সম্প্রতি ভারত ও চিনের সম্পর্ক স্বাভাবিক করার একাধিক পদক্ষেপ দেখা গিয়েছে। পাঁচ বছরের বিরতির পর দুই দেশের মধ্যে সরাসরি উড়ান পরিষেবা (Direct Flight Service) শুরু হয়েছে এই সপ্তাহেই। এবার রেয়ার আর্থ ম্যাগনেট রপ্তানিতেও বরফ গলল, যা শিল্পমহলে এক নতুন স্বস্তি আনল।

Dwip Narayan Chakraborty is a dedicated journalist, digital content creator, and web strategist at Bengal Xpress. With a strong background in web design, digital marketing, and news media, he crafts compelling regional and national stories that inform, engage, and inspire. Dwip brings a unique blend of technical expertise and editorial vision, ensuring Bengal Xpress remains at the forefront of digital journalism in West Bengal. When he's not writing or managing the site, he's exploring new tools to innovate online news delivery.