SIR শুনানির জেরে ব্যাহত হতে পারে ২০২৬-এর মাধ্যমিক, জেলাশাসকদের চিঠি পর্ষদের
Connect with us

বাংলার খবর

SIR শুনানির জেরে ব্যাহত হতে পারে ২০২৬-এর মাধ্যমিক, জেলাশাসকদের চিঠি পর্ষদের

SIR শুনানির সময়েই ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ায় পরীক্ষার ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। জেলাশাসকদের আগাম পরিকল্পনার অনুরোধ।

Joy Chakraborty

Published

on

SIR শুনানির সময়েই ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ায় পরীক্ষার ব্যবস্থাপনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। জেলাশাসকদের আগাম পরিকল্পনার অনুরোধ।

কলকাতা: এস আই আর (SIR – Special Intensive Revision) শুনানির সময়সূচিকে কেন্দ্র করে ব্যাহত হতে পারে ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Examination)। এই আশঙ্কাতেই রাজ্যের সমস্ত জেলাশাসকদের (District Magistrate) কাছে চিঠি পাঠাল মধ্যশিক্ষা পর্ষদ (West Bengal Board of Secondary Education)।

সূত্রের খবর, এস আই আর পর্বের শুনানির সময়সীমা সম্প্রতি আরও পিছিয়ে দেওয়া হয়েছে। এর ফলে বহু শিক্ষক-শিক্ষিকাকে বি এল ও (BLO – Booth Level Officer) হিসেবে দায়িত্ব পালন করতে হবে। ফলে জেলায় জেলায় মাধ্যমিক পরীক্ষা পরিচালনার ক্ষেত্রে পর্যাপ্ত শিক্ষক ও কর্মী পাওয়া নিয়ে সমস্যা তৈরি হওয়ার আশঙ্কা করছে পর্ষদ।

আরোও পড়ুন – পুলিশের পর জয়েন্ট বিডিওর ছাল তোলার হুমকি! বনগাঁর বিজেপি বিধায়ক ফের বিতর্কে

এই পরিস্থিতিতে পর্ষদের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, এমনভাবে আগাম পরিকল্পনা (Planning) গ্রহণ করতে হবে যাতে মাধ্যমিক পরীক্ষা নির্বিঘ্নে সম্পন্ন হয় এবং একই সঙ্গে এস আই আর শুনানি পর্বও সুষ্ঠুভাবে চালানো যায়।

Advertisement

উল্লেখ্য, ২০২৬ সালের মাধ্যমিক পরীক্ষা শুরু হওয়ার কথা ২ ফেব্রুয়ারি থেকে। ঠিক সেই সময়েই রাজ্যের বিভিন্ন জেলায় চলবে এস আই আর শুনানি পর্ব। সময়ের এই সমাপতন (Overlap) নিয়েই উদ্বেগ প্রকাশ করেছে মধ্যশিক্ষা পর্ষদ। তাই সমস্ত জেলাশাসকদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আগাম প্রস্তুতির নির্দেশ দেওয়া হয়েছে।

Dwip Narayan Chakraborty is a dedicated journalist, digital content creator, and web strategist at Bengal Xpress. With a strong background in web design, digital marketing, and news media, he crafts compelling regional and national stories that inform, engage, and inspire. Dwip brings a unique blend of technical expertise and editorial vision, ensuring Bengal Xpress remains at the forefront of digital journalism in West Bengal. When he's not writing or managing the site, he's exploring new tools to innovate online news delivery.

Continue Reading
Advertisement